1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 25, 2026, 2:00 pm
Title :
সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে সিলেটের হোটেল থেকে কক্সবাজারের সাবেক এমপি বদির ছেলে-দুই ভাইসহ আটক ৪ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সিলেটে বিএনপির বিশাল শো-ডাউন স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু জাফলংয়ে মৎস্য অভয়াশ্রম রক্ষায় সচেতনতামূলক সভা গাড়ির ফিটনেস নবায়ন করতে দালালকে ৩৭০০ টাকা, সিলেট বিআরটিএতে গিয়ে যা দেখলো দুদক ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুরওয়ালা

সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার

  • Update Time : Wednesday, November 25, 2026
  • 11 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে থাকে। তাদের মূল লক্ষ্য হলো ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি স্থাপন এবং পারস্পরিক শ্রদ্ধা। শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন ধর্ম, সংস্কৃতি এবং মতাদর্শের মধ্যে সমন্বয় অপরিহার্য। এর মাধ্যমে সকল মানুষের মধ্যে শান্তি এবং সহাবস্থানের সুযোগ তৈরি হয়।

Manual6 Ad Code

মঙ্গলবার নগরীর বাগবাড়ীস্থ শ্রীশ্রীদুর্গা মণ্ডপে দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শ্রীনিম্বার্কাব্দ ৫১২২তম জন্মজয়ন্তী উৎসব ও সেমিনারে বক্তারা আরো বলেন, বর্তমান অশান্ত বিশ্বে নিম্বার্ক দর্শন কাজে লাগিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

Manual2 Ad Code

বিকেলে অনুষ্ঠিত সেমিনারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ও বিশ্ব নিম্বার্ক পরিষদ সিলেট জেলা শাখার উপদেষ্টা প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্যের সভাপতিত্বে ও সিলেট বাংলাদেশ ব্যাংক স্কুলের শিক্ষিকা পাপিয়া চৌধুরীর পরিচালনায় সেমিনারে প্রধান আলোচকের বক্তব্য রাখেন কানাইঘাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক (পিআরএল) অধ্যাপক হিমাংশু রঞ্জন দাস। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব নিম্বার্ক পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রীবিভু ভূষণ সেন।
সূচনা বক্তব্য রাখেন বাগবাড়ী মহাপ্রভুর আখড়া পরিচালনা কমিটির সহ-সভাপতি প্রকৌশলী শ্রীযুক্ত সুধাময় দেব, প্রবন্ধ পাঠ করেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা শিলা সাহা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন শাবিপ্রবির বাংলা বিভাগের প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্য।

দিনের কর্মসূচির মধ্যে ছিল সকাল ৯টায় শ্রীশ্রীগুরুপূজা পরিচালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক কাব্য স্মৃতি তীর্থ জয়ন্ত বিজয় চক্রবর্তী, বিকেল ৩টায় ‘শ্রীমদ্ভগবত গীতা’ পাঠ করেন বাগবাড়ীর শ্রীগোপেশ গোস্বামী), বিকেল ৪টায় ‘নিম্বার্ক দর্শন ও অন্যান্য ঐতিহ্যে গুরু’ শীর্ষক সেমিনার, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শ্রীহট্ট ললিতকলা একাডেমি, সিলেটের পরিবেশনায় ভক্তিগীতি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এই উৎসবের প্রতিষ্ঠাতা শ্রীমন্ত শ্রী ১০৮ স্বামী ড. বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবা। নিম্বার্ক প্রবন্ধন উপস্থাপন করেন অমিতা বর্ধন।-বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!