1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 25, 2026, 2:00 pm
Title :
সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে সিলেটের হোটেল থেকে কক্সবাজারের সাবেক এমপি বদির ছেলে-দুই ভাইসহ আটক ৪ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সিলেটে বিএনপির বিশাল শো-ডাউন স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু জাফলংয়ে মৎস্য অভয়াশ্রম রক্ষায় সচেতনতামূলক সভা গাড়ির ফিটনেস নবায়ন করতে দালালকে ৩৭০০ টাকা, সিলেট বিআরটিএতে গিয়ে যা দেখলো দুদক ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুরওয়ালা

সিলেটের হোটেল থেকে কক্সবাজারের সাবেক এমপি বদির ছেলে-দুই ভাইসহ আটক ৪

  • Update Time : Wednesday, November 25, 2026
  • 12 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, দুই ভাই আমিনুর রাহমান ও আব্দুস শুক্কুরসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে নগরীর গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের আটক করা হয়। আটক অন্যজন হলেন বদির সহযোগী টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। তাদেরকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Manual3 Ad Code

এর আগে মঙ্গলবার মধ্যরাত থেকে পুলিশ নগরীর জল্লার পাড়ে অবস্থিত গ্র্যান্ড প্যালেস হোটেলটিকে ঘিরে রাখে। প্রায় ৫ ঘন্টা ওই হোটেলে অভিযান চালায় পুলিশ। আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়ারপের ভোরে তাদের আটক করে নিয়ে আসে। ভোর ৫ টার দিকে এই চারজনকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়।

Manual1 Ad Code

হোটেল কর্তৃপক্ষের দেয়া তথ্যে জানা যায় মঙ্গলবার সকালে নারী পুরুষ ও শিশু সহ ১৬ জনের একটি দল হোটেলটিতে উঠে ।

অভিযান শেষে সিলেটে মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, তাদের কাছে গোপন সংবাদ ছিলো এই হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন অবস্থান করছেন। এই খবরের ভিত্তিতেই রাত ১২ টা থেকে হোটেলটিকে ঘিরে রাখা হয়। পরবর্তিতে পুরো হোটেলে তল্লাশী চালানো হয়। এক পর্যায়ে এই চারজনের পরিচয় নিশ্চিত হলে তাদের আটক করা হয়।

Manual5 Ad Code

তাদেরকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

তবে তারা কেন সিলেটে অবস্থান করছিলেন এবং কোন মামলায় তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!