1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 17, 2026, 12:04 am
Title :
সিলেট নতুন আরেকটি পৌরসভার অনুমোদন সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক, ৪ জনই শিশু নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন গোপালগঞ্জে নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন যেসব শর্তে সিলেটে আটক ব্যাটারিচালিত যান ফেরত দেবে এসএমপি সিলেটে দুই দিনব্যাপী আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সম্পন্ন সিলেটের পরিবহন ধর্মঘট স্থগিত মহানবী (সা.) সর্বশেষ নবী, তাঁর পরে আর কোনো নবী নেই-এটাই আমাদের বিশ্বাস: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বেচ্ছাসেবীদের মিলনমেলা সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে মালিক-শ্রমিকরা

যেসব শর্তে সিলেটে আটক ব্যাটারিচালিত যান ফেরত দেবে এসএমপি

  • Update Time : Monday, November 16, 2026
  • 11 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: সিলেট নগরীতে অভিযানে আটক ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। তবে এসব যান ফেরত পেতে মালিক ও চালকদের কিছু শর্ত মানতে হবে বলে জানিয়েছে এসএমপি।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এমএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সক্ষিরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে আটক যানবাহনগুলো উন্মুক্ত ডাম্পিং গ্রাউন্ডে রাখা হয়েছে।

Manual5 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটারিচালিত যানবাহনের মালিক ও চালকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর এসএমপি একটি সভা আয়োজন করে। সভায় চালক ও মালিকদের অনুরোধ এবং মানবিক দিক বিবেচনা করে নগরীতে ব্যাটারিচালিত যানবাহন না চালানোর শর্তে গত ১ মে থেকে এ পর্যন্ত আটক যানবাহন অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আটক ব্যাটারিচালিত যানবাহন ফেরত পেতে আবেদনকারীদের পাঁচটি শর্ত পূরণ করতে হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে এসএমপি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অটোরিকশা ফেরত পাওয়ার জন্য আবেদনকারীকে রঙিন দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও ফোন নম্বরসহ নগরীতে আর যানবাহন চালাবেন না মর্মে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে।

এ ছাড়া আটক যানবাহনের রেকার স্লিপের মূল কপি এবং আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। একইসঙ্গে অবমুক্ত করা ব্যাটারিচালিত যানবাহন সিলেট নগরীতে বিক্রি করা হবে না মর্মে অঙ্গীকারনামাও করতে হবে।

Manual2 Ad Code

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের পর সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক, মিশুক-টমটম চলাচল সম্পুর্ণ নিষেধ। এ আদেশ না মানলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Manual7 Ad Code

এদিকে আটক যানবাহন ফেরত পেতে মালিক ও চালকদের নির্ধারিত কাগজপত্রসহ এসএমপির ট্রাফিক বিভাগের কার্যালয়ে যোগাযোগ করার জন্য গণবিজ্ঞপ্তিতে বলা হয়।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!