1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 14, 2026, 12:08 am
Title :
বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসবের উদ্বোধন কালে সিউক চেয়ারম্যান বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক মালয়েশিয়ায় সিলেটের যুবকের মৃত্যু, বাবার মুখ দেখল না ২৬ দিনের সন্তান সিলেট-তামাবিল মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত সিলেটে হামে আরও দুই শিশুর মৃত্যু হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিস উদ্বোধন ও সনদপত্র বিতরণ সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখার কমিটি অনুমোদন, সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম. এ. কাদর লিপু সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা: নাদেলের মৃত্যুদণ্ড সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ২ জন ভারতীয় খাসিয়া নাগরিককে অস্ত্র (এয়ারগান) ও গুলিসহ আটক নকশা ছাড়া ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা-সিউক চেয়ারম্যান কয়েস লোদী

মালয়েশিয়ায় সিলেটের যুবকের মৃত্যু, বাবার মুখ দেখল না ২৬ দিনের সন্তান

  • Update Time : Friday, November 13, 2026
  • 8 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: মালয়েশিয়ায় সকালে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজন বিশ্বাস (২৬) নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। মাত্র ২৬ দিন আগে দেশে তার একটি পুত্রসন্তানের জন্ম হয়। শিশুটি বাবার আদর ও স্পর্শ পাওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন এই প্রবাসী। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মালয়েশিয়ার স্থানীয় সময় অনুযায়ী এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজন বিশ্বাস সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ভূষণ রাম বিশ্বাসের ছেলে। জীবিকা ও ভাগ্য পরিবর্তনের আশায় ২০১৮ সালে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। তিনি ছিলেন দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।

Manual7 Ad Code

রাজনের সহকর্মীদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিজ বাসা থেকে মোটরসাইকেলে করে কাজের উদ্দেশ্যে রওনা দেন রাজন। পথিমধ্যে মালয়েশিয়ার বান্টিং এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি চলন্ত লরির পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual2 Ad Code

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত বান্টিং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে পুলিশের পক্ষ থেকে তদন্ত ও ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করা যাবে বলে জানানো হয়েছে।

Manual3 Ad Code

পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন রাজনের স্ত্রী ও স্বজনরা। মাত্র ২৬ দিন বয়সী নবজাতক সন্তানকে নিয়ে এখন অথই সাগরে পড়েছেন তার স্ত্রী।

Manual6 Ad Code

এদিকে সব আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে রাজন বিশ্বাসের মরদেহ যেন দ্রুত দেশে নিজ বাড়িতে পাঠানো সম্ভব হয়, সেজন্য কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছে শোকাহত পরিবার। ইতোমধ্যে রাজনের মৃত্যুর খবর এবং মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ হাইকমিশনের লেবার মিনিস্টার মো. সিদ্দিকুর রহমানকে বিষয়টি জানানো হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!