1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 1, 2026, 10:51 pm
Title :
সিলেটে হাইড্রোলিক হর্ন জব্দ-১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা সুবিপ্রবি ভিসির সঙ্গে “শান্তিগন্জ সমিতি সিলেট “ও “সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে”র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের মতবিনিময় সিলেট মহানগর ইঞ্জিনিয়ার্স ফোরামের সীরাত সেমিনার কৃষকদের উন্নয়নে ও জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন উপজেলায় কৃষক বাজার চালু করতে যাচ্ছে-সিলেট জেলা পরিষদ জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে মিছিল গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন চূড়ান্ত, ভোট ৯ অক্টোবর গোয়াইনঘাট সীমান্তে শটগান-গুলি ও মদসহ কোটি টাকার পণ্য জব্দ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে বন্ধ সিলেট-হবিগঞ্জ রুটে বাস চলাচল ২০ বছরের কর্মজীবনের ইতি, সহকর্মীদের ভালোবাসায় সিকিউরিটি সেকশনের বাবুল এর বিদায় সংবর্ধনা

সিলেট মহানগর ইঞ্জিনিয়ার্স ফোরামের সীরাত সেমিনার

  • Update Time : Thursday, October 1, 2026
  • 8 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: ইঞ্জিনিয়ার্স ফোরাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার প্রধান উপদেষ্টা ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার মুক্তিদূত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণেই মানবতার কল্যাণ ও মুক্তি নিহিত রয়েছে। নবীজী (সা.) তাঁর কর্ম, সততা, ন্যায়বিচার, দায়িত্বশীলতা ও মানবিকতার মাধ্যমে বিশ্বমানবতার জন্য অনন্য আদর্শ রেখে গেছেন। তাঁর আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিষ্ঠিত করতে পারলে শান্তি, ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। প্রকৌশলীদের মতো দায়িত্বশীল পেশাজীবীদেরও সততা, আমানতদারি ও জনকল্যাণের মানসিকতা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
তিনি বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ফোরাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত ‘মহানবী (সা.) এর জীবন আদর্শ প্রেক্ষিত, প্রকৌশলীদের ভূমিকা’ শীর্ষক সীরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ইঞ্জিনিয়ার্স ফোরাম সিলেট মহানগর সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান জাকারিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী প্রকৌশলী মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ইসলামী চিন্তাবিদ প্রফেসর ড. মো. ফয়জুল হক।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট শিক্ষাবিদ ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুছ ছাত্তার শাহ, ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা সভাপতি প্রকৌশলী মোঃ রফিক উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার্স ফোরাম সিলেট মহানগর আইন উপদেষ্টা এডভোকেট আলিম উদ্দিন, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেক্টচারাল কন্সাল্টিং ফার্ম (এইএসিএফ) সিলেটের সভাপতি প্রকৌশলী মো. শাহাব উদ্দিন শামিম, এফডিইবি সিলেট অঞ্চল পরিচালক ও ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী প্রকৌশলী শাহজাহান কবির রিপন ও ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী মঈনুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠিত সীরাত সেমিনারে সিলেটের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিপুলসংখ্যক প্রকৌশলী অংশ নেন।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ইসলামী চিন্তাবিদ প্রফেসর ড. মো. ফয়জুল হক বলেন, একজন প্রকৌশলীর দায়িত্ব শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের জীবনমান উন্নয়ন ও নিরাপদ সমাজ বিনির্মাণেও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাসুল (সা.)-এর ন্যায়নীতি ও মানবিক মূল্যবোধ ধারণ করে পেশাগত দায়িত্ব পালন করলে প্রকৌশলীরা দেশ ও জাতির কল্যাণে আরও কার্যকর অবদান রাখতে পারবেন। মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি তা ব্যক্তিজীবন ও কর্মক্ষেত্রে বাস্তবায়নে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!