1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 1, 2026, 10:57 pm
Title :
সিলেটে হাইড্রোলিক হর্ন জব্দ-১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা সুবিপ্রবি ভিসির সঙ্গে “শান্তিগন্জ সমিতি সিলেট “ও “সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে”র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের মতবিনিময় সিলেট মহানগর ইঞ্জিনিয়ার্স ফোরামের সীরাত সেমিনার কৃষকদের উন্নয়নে ও জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন উপজেলায় কৃষক বাজার চালু করতে যাচ্ছে-সিলেট জেলা পরিষদ জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে মিছিল গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন চূড়ান্ত, ভোট ৯ অক্টোবর গোয়াইনঘাট সীমান্তে শটগান-গুলি ও মদসহ কোটি টাকার পণ্য জব্দ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে বন্ধ সিলেট-হবিগঞ্জ রুটে বাস চলাচল ২০ বছরের কর্মজীবনের ইতি, সহকর্মীদের ভালোবাসায় সিকিউরিটি সেকশনের বাবুল এর বিদায় সংবর্ধনা

২০ বছরের কর্মজীবনের ইতি, সহকর্মীদের ভালোবাসায় সিকিউরিটি সেকশনের বাবুল এর বিদায় সংবর্ধনা

  • Update Time : Thursday, October 1, 2026
  • 77 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এর সিকিউরিটি সেকশনের দীর্ঘ ২০ বছরের নিষ্ঠাপূর্ণ কর্মজীবনের ইতি টেনে বিদায় নিলেন সিকিউরিটি সেকশনের সদস্য প্রিয় মুখ আজির উদ্দীন বাবুল। তাঁর এই অবসর গ্রহণকে স্মরণীয় করে রাখতে সহকর্মীরা মিলে একটি আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সহকর্মীদের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হন তিনি। দীর্ঘ দুই দশক ধরে প্রতিষ্ঠানের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তাঁর অবদানকে সবাই গভীরভাবে স্মরণ করেন।

Manual4 Ad Code

আজ বুধবার ৩০ শে সেপ্টেম্বর রাতে কর্মজীবন থেকে অবসর গ্রহণ করলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এর সিকিউরিটি সেকশনের আজির উদ্দীন বাবুল।

Manual3 Ad Code

এসময় বক্তরা বলেন “আপনার কর্মজীবনের গৌরবময় ২০ বছর পূর্ণ করে এই বিদায়লগ্নে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা। আপনার দীর্ঘদিনের এই পথচলা, সততা এবং দক্ষ নেতৃত্ব আমাদের সবার জন্য একটি বড় অনুপ্রেরণা। আমাদের প্রতিষ্ঠানকে আজকের এই অবস্থানে নিয়ে আসার পেছনে আপনার অবদান অবিস্মরণীয়। আপনার এই চলে যাওয়া আমাদের জন্য এক বড় শূন্যতা তৈরি করবে। আপনার অবসর জীবন আনন্দময় ও সুস্বাস্থ্যের হোক, এই কামনা করি।”

এসময় উপস্থিত ছিলেন, সিকিউরিটি সেকশনের ইনচার্জ সার্জেন ইব্রাহিম আলী, সদস্য রাকেন, রবিউল হাসান, শাহজাহান আহমদ লালন,
হোসেন খান, বাহার উদ্দিন,হোসাইন মোহাম্মদ, পবিত্র কোরআন তেলাওয়াত করেন মওলানা কাইয়ুম আহমদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!