1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 28, 2026, 10:41 pm
Title :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ

  • Update Time : Monday, September 28, 2026
  • 4 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দানশীল ব্যক্তিদের উদ্যোগে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর সোমবার বিকালে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র উপদেষ্টা বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ^াস এর সভাপতিত্বে এবং জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এন.জি.ও. ফেডারেশন সিলেটের সভাপতি আরটিএম বেলাল আহমদ, রাহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ আতাউর রহমান খান শামছু, জিডিএফ’র সাবেক নির্বাহী পরিচালক এপেক্সিয়ান জি.ডি. রুমু।
জিডিএফ’র নির্বাহী পরিচালক সৈয়দ মাহমুদুল হক এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সাউথ এশিয়া রেডিও ক্লাবের সভাপতি দিদারুল ইকবাল, ঢাকার ডাক সিলেটের ব্যুরো এমদাদুর রহমান চৌধুরী জিয়া, তালুকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী শাখাওয়াত আলী শাহী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিডিএফ’র সভাপতি প্রমেশ দত্ত, সদস্য ফাতেমা বেগম, ববি বেগম, শিলন বেগম, পার্থ সারথী দত্ত, রোকেয়া বেগম, সীমা বেগম, জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আনিসুল হক, আফজাল শিকদার, স্বরূফা বেগম, মলয় রায়, সমীরঞ্জন বিশ^াস, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, সহায়ককর্মী নূরজাহান বেগম প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী রাদিয়া জান্নাত তালুকদার।
অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি ও তাদের শিক্ষা কার্যক্রমকে আরও সহজতর করার লক্ষ্যে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলতে দানশীল ব্যক্তিদের পাশাপাশি সামাজিক সংগঠন, ব্যক্তি, প্রতিষ্ঠানদের এগিয়ে আসতে হবে। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা সমাজের বোঝা নয়; তারাও যথাযথ সুযোগ, সহযোগিতা ও সহানুভূতি পেলে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে। বক্তারা আরও বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে তারা আত্মনির্ভরশীল হয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। শুধু আর্থিক সহায়তা নয়, তাদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মানবিক আচরণও নিশ্চিত করা জরুরি। প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করায় বক্তারা দানশীল ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে সমাজের বিত্তিবানদের এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!