1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 26, 2026, 4:29 pm
Title :
সিলেট জেলা যুবদল নেতা গোলাম রব্বানীর জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন হাউজিং এস্টেটে বৃক্ষরোপণে সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল সিলেট ৪৮ বিজিবি কর্তৃক ৭৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ জাফলং সীমান্তে মানব পাচারকারী আটক, ভুক্তভোগী উদ্ধার সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে সিলেটের হোটেল থেকে কক্সবাজারের সাবেক এমপি বদির ছেলে-দুই ভাইসহ আটক ৪

হাউজিং এস্টেটে বৃক্ষরোপণে সিউক চেয়ারম্যান কয়েস লোদী

  • Update Time : Thursday, November 26, 2026
  • 3 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেট নগরে ইট-পাথরের ভিড়ে একটু সবুজের স্বস্তি, নির্মল বাতাস আর বাসযোগ্য পরিবেশের প্রত্যাশা দিন দিন বাড়ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও নগরজীবনে প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনতে প্রয়োজন পরিকল্পিত বৃক্ষরোপণ। সেই লক্ষ্য সামনে রেখে সিলেট নগর ও আশপাশের এলাকায় ২৫ লাখ গাছ রোপণ করবে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।

Manual6 Ad Code

সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে সিউকের সামাজিক কর্মসূচির আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার নগরের হাউজিং এস্টেট এলাকায় বৃক্ষরোপণ অভিযানে অংশ নিয়ে বৃক্ষরোপণ করেন সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

Manual5 Ad Code

বৃক্ষরোপণকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ সামাজিক কর্মসূচির আওতায় ২৫ লাখ গাছ রোপণের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে হাউজিং এস্টেট এলাকায় বৃক্ষরোপণ করা হয়েছে।

তিনি বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে শুধু অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নও সমান গুরুত্বপূর্ণ। বৃক্ষ পরিবেশের প্রাণ। তাই নগরের উন্নয়ন পরিকল্পনায় সবুজায়নকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

Manual7 Ad Code

সিউক চেয়ারম্যান আরও বলেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত ঐতিহ্য ধরে রাখতে পরিকল্পিত বৃক্ষরোপণের বিকল্প নেই। নগরের উন্মুক্ত স্থান ও সড়কের পাশে উপযুক্ত জায়গায় গাছ লাগানো হলে নগরের সৌন্দর্য বাড়ার পাশাপাশি তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুদূষণ কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর বিশ্ব বসতি দিবস উপলক্ষে সিউকের দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে ২৫ লাখ গাছ রোপণের এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় নগরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো. সাদিউর রহিম জাদিদ, হাজী আব্দুর রহিম, তোফায়েল আহমদ চৌধুরী, ডা. মুজীবুর রহমান, আশরাফ গাজী, আ. সামাদ চৌধুরী তনু, রুহুল কুদ্দুস চৌধুরী মাসুম, আবিদ আহমদ রফি, আদনান আহমদ ও নাইমুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিউকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!