1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 20, 2026, 8:39 pm
Title :
তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র ও উন্নয়নের নতুন পথে এগিয়ে যাচ্ছে: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময় জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ১২ লিস্টার মেশিন ও ২ ট্রাক ধ্বংস তারেক রহমানের জন্মদিনে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে খান জামালের নেতৃত্বে নগরীতে মশাল মিছিল ভোরে সিলেটে চার বাসে আগুন দিল দুর্বৃত্তরা-ঘটনাস্থলে ছুটে যান কয়েস লোদী দেশজুড়ে চলমান নাশকতায় সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী সিলেটের নাহিদ গ্রেফতার

দেশজুড়ে চলমান নাশকতায় সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

  • Update Time : Thursday, November 19, 2026
  • 14 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরইমধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এসব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে।

গত বুধবার (১৮ নভেম্বর) এই নির্দেশনা দেওয়া হয়েছে। বেবিচকের একজন উর্ধ্বতন কর্মকতা ও দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সাম্প্রতিক ঘটনা বিবেচনায় দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে নিরাপত্তা তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি জোরদার করতে বলা হয়েছে।

Manual2 Ad Code

বেবিচকের একজন উর্ধ্বতন কর্মকতা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইডের নিরাপত্তা জোরদারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের টহল বাড়ানো, নজরদারি জোরদার এবং যানবাহন তল্লাশির বিষয়ে বলা হয়েছে। বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

এছাড়াও দেশের যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেখানেও রাতের বেলায় টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

এদিকে, বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় এআই ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাতেও ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে ল্যান্ডসাইডের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!