1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 18, 2026, 7:02 pm
Title :
মানবতার সেবায় নিয়োজিত প্রবাসী গুণীজনদের সংবর্ধনা দিল সিলেট ইয়াং স্টার সিলেট সীমান্তে ৫০ পাওয়ারজেলসহ বিস্ফোরক উদ্ধার সিলেটবাসীকে ৩ সুখবর দিলেন মন্ত্রী মুক্তাদির পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনের মতবিনিময় সভা সিলেটে হারিয়ে যাওয়া অর্ধশতাধিক মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর

মানবতার সেবায় নিয়োজিত প্রবাসী গুণীজনদের সংবর্ধনা দিল সিলেট ইয়াং স্টার

  • Update Time : Wednesday, November 18, 2026
  • 6 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: আত্মমানবতার সেবায় নিয়োজিত সামাজিক ও সেবামূলক আন্তর্জাতিক সংগঠন সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মানবসেবায় অবদান রাখা প্রবাসী গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকেও সংগঠনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।

Manual4 Ad Code

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাত ৮টা ৩০ মিনিটে সিলেটের মদিনা মার্কেটস্থ চিলি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমানের পরিচালনায় এবং সভাপতি রাসেল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি, প্রবাসী ব্যক্তিত্ব ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামুল্লাহ শরিফ থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য পাভেল চৌধুরী। এরপর ধারাবাহিকভাবে বক্তব্য দেন সংগঠনের যুব-বিষয়ক সম্পাদক শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ দিপু, জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুব উদ্যোক্তা ও সংগঠনের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম এবং সংগঠনের প্রতিষ্ঠাকালীন সিনিয়র সহ-সভাপতি জুনায়েদ ইমন।
সংবর্ধিত অতিথিদের বক্তব্য সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাজ্য ইয়াং স্টারের সিনিয়র সহ-সভাপতি সুজাত মিয়া, দুবাই প্রবাসী ও সংগঠনের সাবেক প্রতিষ্ঠাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল-আমিন মাহবুব এবং পর্তুগাল প্রবাসী ও সংগঠনের সাবেক প্রতিষ্ঠাকালীন সহ-প্রচার সম্পাদক বেলাল আহমদ।

এছাড়া বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আজাদুর রহমান ও কোষাধ্যক্ষ সৈয়দ জাহাঙ্গীর আলমকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন তৈমুখী ব্যবসায়ী সমিতি এর সাংগঠনিক সম্পাদক জনাব আফজল হোসেন ফুলমিয়া এবং শ্রমিক নেতা আশরাফুল আলম ফাহাদ।
উপস্থিত ছিলেন যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আপ্যায়ন বিষয়ক সম্পাদক আতাউর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কয়ছর আহমদ, দপ্তর সম্পাদক মনির আহমদ, আব্দুর রহমান, আবির, মোরশেদ চৌধুরী, ইফতি, সোহাগ ভূঁইয়া, কাহার আহমদ, কৃষ্ণ শর্মা, সাব্বির আহমদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
মানবসেবায় অবদানের স্বীকৃতি মানবসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা ও সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ সংবর্ধিত অতিথিদের হাতে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। বক্তারা মানবতার কল্যাণে সামাজিক ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রবাসী গুণীজনদের অভিজ্ঞতা ও সহযোগিতাকে মানবকল্যাণে কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!