1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 26, 2026, 12:15 pm
Title :
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাগপা মহানগর শাখার শ্রদ্ধাঞ্জলি অর্পণ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গণদাবী ফোরামের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ভারতে গ্রেফতারদের ফেরাতে অনুরোধপত্র পাঠানো হয়েছে’ স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন-সিসিক প্রশাসক ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও

ভারতে গ্রেফতারদের ফেরাতে অনুরোধপত্র পাঠানো হয়েছে’

  • Update Time : Thursday, March 26, 2026
  • 4 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় গ্রেফতার আসামিদের দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া জোরদার করেছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি জানান, গ্রেফতারি পরোয়ানাসহ প্রয়োজনীয় কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতে পাঠানো হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় আসামিদের বাংলাদেশে হস্তান্তরের অনুরোধ করা হয়েছে।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, হাদি হত্যা মামলাটি বর্তমানে পুনরায় তদন্তাধীন রয়েছে। এর আগে একটি চার্জশিট দেওয়া হলেও পরবর্তীতে আপত্তির (নারাজি) কারণে তদন্ত আবার শুরু হয়। এরই মধ্যে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী তিনজন আসামিকে গ্রেফতার করেছে- প্রথমে দুজন এবং পরে আরও একজন।

 

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এই প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট দূতাবাসও এতে সম্পৃক্ত রয়েছে।

Manual6 Ad Code

এদিকে, মিরপুর এলাকা থেকে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক খালেদ মামুনকে আটকের বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে অবগত নন এবং বিস্তারিত খোঁজ নেওয়া হবে।

পুলিশ সংস্কার প্রসঙ্গে তিনি জানান, উন্নত দেশগুলোর সঙ্গে বাংলাদেশ আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও সক্ষমতা বৃদ্ধি- এসব ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার পরিকল্পনা রয়েছে। সম্প্রতি সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!