1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 5, 2026, 10:32 pm
Title :
কোনো অপপ্রচারই সিলেট-৬ আসনে বিএনপির বিজয় ঠেকাতে পারবে না : অ্যাড. এমরান চৌধুরী বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের দীর্ঘ দিনের দাবি পাথর কোয়ারি খুলে দেয়া হবে: কোম্পানীগঞ্জে পথসভা-আরিফুল হক গোয়াইনঘাটে প্রত্যাশা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিবগঞ্জ ও সোনারপাড়ায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ ধানের শীষের পক্ষে মুক্তাদিরকে সাথে নিয়ে নগরীতে ব্যবসায়ীদের প্রচারণা ও গণসংযোগ সিলেট কানাইঘাটে ভাইয়ের ছুরিকাঘাতে-ভাই খুন জাফলং-জৈন্তাপুর-গোয়াইনঘাটের পর্যটন সম্ভাবনা কাজে লাগিয়ে উন্নয়নের অঙ্গীকার আরিফুল হক চৌধুরীর দুঃশাসন অবসানে ব্যবস্থা বদলের জন্য মই মার্কায় ভোট দিন: প্রণব জ্যোতি পাল উন্নত যোগাযোগ ব্যবস্থাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক দেশ পরিচালনার জন্য হাতপাখা প্রতীকে ভোট দিন-মাহমুদুল হাসান

গোয়াইনঘাটে প্রত্যাশা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • Update Time : Thursday, February 5, 2026
  • 6 Time View

Manual8 Ad Code

সংবাদদাতা গোয়াইনঘাট ::: গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামে অবস্থিত প্রত্যাশা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শীতের রুক্ষতা ও তীব্রতা শেষে বসন্তের ছোঁয়ায় ভোরের সূর্যের উঁকিতে মৃদুমন্দ হাওয়ার মধ্যে বর্ণাঢ্য আয়োজনে অভিভাবক, কোমলমতি শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

Manual7 Ad Code

উল্লেখ্য, সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামে ২০০৩ সালে প্রতিষ্ঠিত প্রত্যাশা কিন্ডারগার্টেন প্রাথমিক শিক্ষাক্ষেত্রে অনস্বীকার্য অবদান রেখে চলেছে। মানসম্মত শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে পাঠদান এবং মেধাবী শিক্ষার্থী গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।
রাষ্ট্রীয় বিভিন্ন দিবস পালন, খেলাধুলা, আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী মূল্যবোধে মানবিক ও নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।
প্রত্যাশা কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক হাফিজ গোলজার আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আব্দুল হাকিম চৌধুরী।

Manual7 Ad Code

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল হক।

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য বদরুল ইসলাম, পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মাস্টার শফিকুর রহমান এবং গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন মুনাঈম।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!