1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 7:22 pm
Title :
সিলেট কানাইঘাটে ভাইয়ের ছুরিকাঘাতে-ভাই খুন জাফলং-জৈন্তাপুর-গোয়াইনঘাটের পর্যটন সম্ভাবনা কাজে লাগিয়ে উন্নয়নের অঙ্গীকার আরিফুল হক চৌধুরীর দুঃশাসন অবসানে ব্যবস্থা বদলের জন্য মই মার্কায় ভোট দিন: প্রণব জ্যোতি পাল উন্নত যোগাযোগ ব্যবস্থাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক দেশ পরিচালনার জন্য হাতপাখা প্রতীকে ভোট দিন-মাহমুদুল হাসান সিলেট টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ মুক্তাদীরের ইশতেহার ঘোষণাপত্র-সিলেটের মানুষের স্বপ্ন পূরণের দলিল’ এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ

দেশ পরিচালনার জন্য হাতপাখা প্রতীকে ভোট দিন-মাহমুদুল হাসান

  • Update Time : Wednesday, February 4, 2026
  • 1 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি)-এর নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশে সিলেট-১ এর প্রধান নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন পরিচালনা কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Manual7 Ad Code

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি ছাত্র আন্দোলন সিলেট মহানগর, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলনসহ সকল সহযোগী সংগঠনের ঊর্ধ্বতন দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। তাঁরা চলমান গণসংযোগ, পথসভা, লিফলেট বিতরণ ও সাংগঠনিক সমন্বয় নিয়ে মতবিনিময় করেন।

Manual5 Ad Code

বৈঠকে সভাপতিত্বকারী হাতপাখা প্রতীকের প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বলেন,“এই নির্বাচন শুধু একটি পদ অর্জনের লড়াই নয়, এটি সিলেটবাসীর অধিকার ও ভবিষ্যৎ রক্ষার সংগ্রাম। সকল সহযোগী শক্তিকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।” তিনি বলেন, দেশ পরিচালনার জন্য হাতপাখা প্রতীকে ভোট দিন। আগামী দিনগুলোতে সিলেট-১ আসনের প্রতিটি এলাকা ও শ্রেণিপেশার মানুষের কাছে হাতপাখার বার্তা পৌঁছে দিতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে।

Manual7 Ad Code

বৈঠক শেষে উপস্থিত নেতাকর্মীরা একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও জনসম্পৃক্ত নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!