1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 12:35 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ

  • Update Time : Tuesday, February 3, 2026
  • 5 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সংস্কার প্রশ্নে জামায়াতসহ সব দল একমত থাকলেও একটি দল অধিকাংশ প্রস্তাবে আপত্তি জানায়। পরবর্তীতে জুলাই সনদের আইনী ভিত্তির দাবীতে অধিকাংশ রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবী জানায়। কিন্তু তারা সেখানেও বিপত্তি ঘটালো। তারা একসাথে নির্বাচন ও গণভোটের দাবী করলো। আমরাও সেটা মেনে নিলাম। এরপরে জাতি দেখলো তারা আবার না এর পক্ষে প্রচারণা শুরু করেছে। শেষমেশ জনগণের আকাঙ্ক্ষা দেখে তারেক রহমান হ্যাঁ এর পক্ষে কথা বলেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রথম ভোটটা গণভোটে হ্যাঁ এর পক্ষে দিন। গণভোটে হ্যাঁ বিজয়ী হলে জুলাই সনদের স্বীকৃতি মিলবে এবং ছাত্র-জনতার শাহাদাৎ ও ত্যাগ সফল-সার্থক হবে।

তিনি মঙ্গলবার দুপুরে নগরীর মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগকালে এসব কথা বলেন। এর আগে তিনি মঙ্গলবার সকালে পার্ক ভিউ মেডিকেল এলাকায় গণসংযোগ করেন। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, আপনারা যদি ভোটে আমাকে ও জামায়াত জোটকে বিজয়ী করতে পারেন আমরা একটি কল্যাণময় রাষ্ট্র উপহার দিবো ইনশাআল্লাহ। একই সাথে সিলেটবাসীও প্রথমবারের মতো একজন প্রধানমন্ত্রী পেতে পারেন। ডা. শফিকুর রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- শাহপরান (র.) পশ্চিম থানা জামায়াতের আমীর সাহেদ আলী, সহকারী সেক্রেটারি ও সাবেক কাউন্সিলার সোহেল আহমদ রিপন, ২৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সালিম আহমদ, সেক্রেটারি ফারুক আহমদ, গাজী বুরহান উদ্দিন থানা শিবিরের সভাপতি রেজাউল করিম, ২৩নং ওয়ার্ড সেক্রেটারি রাকিব আলী, স্থানীয় বাসিন্দা আনসার আহমদ, সোবহান আহমদ, মুকসেদ মিয়া, বাবলু মিয়া ও আনোয়ার আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

এর আগে সোমবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় পথসভা করেন মাওলানা হাবিবুর রহমান। পরে সন্ধ্যায় তিনি সিলেট সদর উপজেলার পিটারগঞ্জ বাজারে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন। এরপর রাতে নগরীর তেরোরতন বাজারে দাঁড়িপাল্লার সমর্থনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!