সিলেটের কথা ::: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, স্বনির্ভর ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ‘৩১ দফা’ বাস্তবায়নে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। দেশনায়ক তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি আগামীর আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পূর্ণাঙ্গ রূপরেখা।
রোববার ( ০১ফেব্রুয়ারী-২০২৬) কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলাম ও ২নং ইছাকলস ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে দিন ব্যাপি গণসংযোগ -পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, ভোটের নামে জান্নাতের টিকেট বিক্রিকারীদের থেকে সাবধান থাকতে হবে। ভোটের জন্য একটি গোষ্ঠী সহজ-সরল মা-বোনদের ধোঁকা দিচ্ছে। ইসলামের নামে বিভ্রান্ত করে তাদেরকে ভোট দিতে ওয়াদাবদ্ধ করছে যা কোনভাবে কাম্য নয়। তাদের থেকে সবাইকে সচেতন-সজাগ থাকতে হবে।
আরিফুল হক চৌধুরী দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ৩১ দফার এই বার্তা দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষকে বোঝাতে হবে যে, রাষ্ট্র সংস্কার ছাড়া স্থায়ী মুক্তি সম্ভব নয়। এই এলাকা থেকে সরকার বিপুল পরিমান রাজস্ব আদায় করে। এর বিনিময়ে আমরা কি পাই। এবার আমাদের নায্য অধিকার, হিস্যা বুজিয়ে দিতে হবে।
পৃথক অনুষ্টানে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহামান সাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি সাহেদ আহমদ চমন, সিলেট জেলা তাঁতীদলের আহবায়ক মো: হানিফ, নেওয়ার আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র সহ-সভাপতি সওকত আলী বাবুল, সহ-সভাপতি মো: নজীর আহমদ, হাজী আব্দুর রকীব, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, প্রচার সম্পাদক জয়নুল আবেদীন জনি, এডভোকেট কামাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসাইন দুদু, সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক রজন মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক উসমান গণি, উপজেলা কৃষক দলের সভাপতি আলমঙ্গীর আলম চেয়ারম্যান, উপজেলা তাঁতীদলের তাজ উদ্দিন আহমদ। সদস্য সচিব আরিফ চৌধুরী রাজ, সিনিয়র যুগ্ম আহবায়ক নবী হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুব জমিয়তের সভাপতি রুহুল আমিন সিরাজী, ২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ফখরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, ২নং ইছাকলস ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, ২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি অফিক মিয়া, সাধারণ সম্পাদক এরশাদ মিয়া। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর।
Leave a Reply