1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 12:05 pm
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

যুবসমাজকে সমাজে ইনসাফ প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে হবে–কুলাউড়ায়-মুহাম্মদ ফখরুল ইসলাম

  • Update Time : Saturday, January 31, 2026
  • 106 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, শহীদ শরীফ ওসমান বিন হাদী ছিলেন আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সাহসী সৈনিক। সে আমৃত্যু সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে গেছে। ইসলামী সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ছিল শহীদ হাদির অন্যতম মিশন। প্রকাশ্য দিবালোকে তাকে শহীদ করার মাধ্যমে একটি সম্ভাবনাকে হত্যা করা হয়েছে। শহীদ হাদির দেখানো ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে যুব সমাজকে নেতৃত্ব দিতে হবে। হাদীকে জনতার মাঝে চির স্মরনীয় রাখতে ক্রীড়া প্রতিযোগিতা একটি ভালো উদ্যোগ। এর ধারা অব্যাহত রাখতে হবে।

Manual2 Ad Code

তিনি শুক্রবার (৩০ জানুয়ারী) কুলাউড়া উপজেলার ভাটেরায় শহীদ ওসমান হাদী ক্রিকেট টূর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আব্দুল লতিফ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

বক্তব্য রাখেন- মৌলভীবাজার পৌরসভা জামায়াতের আমীর তাজুল ইসলাম ও ভাটেরা ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আব্দুল করিম মেম্বার প্রমূখ।

Manual8 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম আরো বলেন- মৌলভীবাজার-২ আসনের কাংখিত উন্নয়ন নিশ্চিত করতে আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে নির্বাচিত করুন। রাষ্ট্র ও সরকারের সকল স্তরে জবাবদিহীতা নিশ্চিত ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ১১ দলীয় জোটকে বিজয়ী করে ক্ষমতায় পাঠানোর দাবিতে যুব সমাজকে স্বোচ্চার হতে হবে।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!