1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 12:36 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

তরুণদের কাজে লাগিয়ে প্রযুক্তি বিপ্লব করতে চায় বিএনপি: খন্দকার মুক্তাদির

  • Update Time : Friday, January 30, 2026
  • 20 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এখন সময় তথ্যপ্রযুক্তির। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে তরুণরা দুনিয়া বদলে দিচ্ছে। এই সময়ে আমাদেরকে পিছিয়ে থাকলে চলবে না। সিলেটে বিপুল সংখ্যক তরুণ, যুবক রয়েছে, যাদের উদ্যম আছে, তথ্যপ্রযুক্তি খাতে কিছু করার চিন্তা আছে। কিন্তু সীমিত সুযোগ, গাইডলাইনের অভাব ও পরিকল্পনাহীনতায় এই উদ্যম কাজে লাগছে না। ইনশা আল্লাহ, আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সিলেটসহ সারাদেশে তথ্যপ্রযুক্তি খাতকে ঢেলে সাজাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিভাবে দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করতে বিএনপি সরকার কাজ করবে। প্রযুক্তি খাতে যাতে লাখো তরুণের কর্মসংস্থান হয়, সেই পরিকল্পনাও আমাদের আছে। বস্তুত প্রযুক্তি বিপ্লবের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে চায় বিএনপি।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর শাহপরানের বাহুবলে উঠান বৈঠকে উপরোক্ত কথাগুলো বলেন। খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, সিলেটে আইটি পার্ক করার নামে একটা ভুতুড়ে স্থাপনা করা হয়েছে। বিএনপি এই আইটি পার্ককে সিলেটের তথ্যপ্রযুক্তি খাতের মূলকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়। যেখানে আইটি ইন্ডাস্ট্রি গড়ে ওঠবে, হাজারো তরুণের চাকরি হবে, হাজারো তরুণ উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠবে।
মরহুম আফতাব আলী খান ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী সাইফুর রহমান খান হারুনের সভাপতিত্বে ও ৩৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাছুম আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সিভিক্স ভয়েজ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পাশা খন্দকার এমবিই, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সাবেক ছাত্রনেতা তোফায়েল বাসিত তপু, বাহুবল গ্রীণ ল্যান্ড জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফা মেহেদী হাসান খান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মুফতি মিজানুর রহমান।
উঠান বৈঠকে বিশাল জনসভায় পরিণত:
গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৯টায় সিলেট নগরীর বাগবাড়ি বর্ণমালা পয়েন্টের একটি মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তবে হাজারো মানুষের উপস্থিতিতে উঠান বৈঠকটি বিশাল জনসভায় পরিণত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল বক্সের পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিম প্রমুখ।
পীর মহল্লায় উঠান বৈঠক:
এদিকে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় নগরীর পীর মহল্লায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। এখানে তিনি বলেন, আগামীর রাজনীতি হচ্ছে চাঁদাবাজমুক্ত রাজনীতি। সিলেটে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে কোনো চাঁদাবাজ থাকবে না। চাঁদাবাজি নির্মুল করা হবে। কেউ চাঁদাবাজিকে প্রশ্রয় দিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে দলমত দেখা হবে না।
বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ মিলনের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিমসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দরা। এতে বিপুল সংখ্যক স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!