1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 2:50 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

নির্বাচনের কাজে জড়িতরা ভালো অফিসার, আওয়ামী লীগের দোসর নেই : সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Update Time : Wednesday, January 28, 2026
  • 153 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা :::  স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনের কাজের সাথে যারা জড়িত এখানে আওয়ামী লীগের দোসর বলতে কোন কিছু নেই। এখানে সবাই নির্বাচনের জন্য প্রস্তত, সবাই খুব ভালো অফিসার ও সৎ অফিসার।

Manual7 Ad Code

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমনটি বলেন।

এরআগে দুপুরে নগরের পিটিআই মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন নবী।

Manual5 Ad Code

মতবিনিময়সেভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সিলেটের নির্বাচনী প্রস্তুতি খুবই ভালো, আমাদের যে প্রত্যাশা ছিল তার থেকে অনেক অনেক ভালো। এবার আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া হইছে, এবার প্রতিটা সেন্টারে সুরক্ষা এপ রাখা হচ্ছে, কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, ড্রোন থাকবে তবে সেটি সব কেন্দ্রে থাকবে না, বডি ক্যামেরা থাকবে, ডগ স্কোয়াডও থাকবে। আমরা এবার সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছি। অন্যান্য নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের প্রস্তুতি অনেক ভালো।

Manual7 Ad Code

এসময় একজন সাংবাদিক প্রশ্ন করেন- নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না একজন নির্বাচন কমিশনার মঙ্গলবার এমনটি বলেছেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তাসহ সরকারী অনেক কর্মকর্তা গণভোটের প্রচারণা চালাতে দেখা গেছে, এটি কতটুকু সঠিক হয়েছে?

এই প্রশ্নের কোন উত্তর দিতে রাজি হননি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘যেহেতু আমি উনার (নির্বাচন কমিশনার) বক্তব্য শুনিনি তাই এ ব্যপারে আমি কোন মন্তব্য করব না’।

সভায় সিলেট মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!