1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 3:21 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

খন্দকার মুক্তাদির এর দক্ষিণ সুরমা এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • Update Time : Wednesday, January 28, 2026
  • 21 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: প্রতি বছর বাংলাদেশ থেকে শত শত টন কৃষিপণ্য বিদেশে রফতানি হয়। রফতানিকারকদের মধ্যে সিংহভাগই সিলেটের ব্যবসায়ী। কিন্তু এক্ষেত্রে রয়েছে নানা প্রতিবন্ধকতা। প্যাকিং হাউস না থাকা, কুলিং সিস্টেমের অভাবসহ নানান কারণে এখানকার ব্যবসায়ীরা রফতানির সম্ভাবনা পুরোটা কাজে লাগাতে পারছেন না। এই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে সিলেটকে দেশের মধ্যে রফতানির হাব (কেন্দ্র) হিসেবে গড়ে তুলতে চান সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। আগামী নির্বাচনে গণমানুষের ভোটে নির্বাচিত হয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তিনি।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বুধবার দিনব্যাপী ও মঙ্গলবার রাতে সিলেট-১ আসনের বিভিন্ন স্থানে নির্বাচনী সভায় নিজের এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, আধুনিক কৃষিতে তরুণদেরকে সম্পৃক্ত করতে হবে। কারণ, কৃষিতে রয়েছে বিপুল সম্ভাবনা। এই সম্ভাবনা কাজে লাগানো গেলে সিলেটের অর্থনীতি তথা দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এজন্য যা যা করা প্রয়োজন, ইনশা আল্লাহ আগামীতে বিএনপির সরকার তা করবে। সিলেটকে কৃষিপণ্য রফতানির হাব হিসেবে গড়ে তোলা হবে। এসব ক্ষেত্রে যতো সমস্যা আছে, সেগুলো আমরা সমাধানের সর্বাত্মক চেষ্টা করব।
ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে বুধবার সকাল থেকে সিলেট-১ আসনভূক্ত দক্ষিণ সুরমা এলাকায় গণসংযোগ শুরু হয়। কদমতলি জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে লোকারণ্য হয়ে ওঠে। মিছিল আলমপুর, গোটাটিকর, কদমতলি পয়েন্ট, ঝালোপাড়া, ভার্থখলা, মমিনখলাসহ ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয়। হাজার হাজার জনতার অংশগ্রহণে এই প্রচার মিছিলে খন্দকার মুক্তাদিরকে স্বতঃস্ফূর্তভাবে শুভেচ্ছা জানান সাধারণ মানুষ। অনেকেই তাদের প্রত্যাশার কথা তাঁর কাছে ব্যক্ত করেন। তাদের কথা মনোযোগ সহকারে শুনে নির্বাচিত হলে তা পূরণের আশ্বাস দেন মুক্তাদির।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক কাউন্সিলর রোকসানা বেগম শাহনাজ, সাবেক কাউন্সিলর সেলিম আহমদ রনি, মহানগর বিএনপির সহ-সভাপতি আফজাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল মুর্শেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, ২৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আখতার রশিদ চৌধুরী, ডা. এম এ হক বাবুল, নাজিম উদ্দিন, বাবলু হোসেন হৃদয়, সাবেক ছাত্রনেতা মওদুদল হক মওদুদসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে, মঙ্গলবার রাত ১০টায় নগরীর চৌহাট্টায় ধানের শীষের সমর্থনে একটি হলরুমে সিলেটস্থ দিরাই শাল্লাবাসীর আয়োজনে এক মতবিনিময় সভায় অংশ নেন খন্দকার আব্দুল মুক্তাদির। জগদল ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক সমুজ মিয়ার সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুল লতিফের পরিচালনায় সভায় দিরাই ও শাল্লা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!