1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 3:21 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

গোলাপগগঞ্জ-বিয়ানীবাজারজুড়ে ধানের শীষের ‘ঢেউ’

  • Update Time : Tuesday, January 27, 2026
  • 22 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেট-৬ আসনের দুই উপজেলা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারজুড়ে ধানের শীষ প্রতীকের যেন ঢেউ উঠেছে। প্রতীক বরাদ্দের পরদিন থেকেই বিএনপির প্রার্থী জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পক্ষে দুই উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন টিমে ভাগ হয়ে প্রতিটি গ্রাম ও ছোট-বড় বাজারে গণসংযোগ এবং প্রচারপত্র বিতরণ করছেন।
এছাড়া প্রতিদিন অন্তত ৭/৮টি উঠানবৈঠক ও পথসভা অনুষ্ঠিত হচ্ছে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে। শিডিউল অনুযায়ী এসব কর্মসূচি ও বৈঠক-সভায় উপস্থিত হয়ে জনসাধারণের সামনে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ও পরিকল্পনা তুলে ধরছেন সিলেট-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এরই ধারবাহিকতায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাদ জোহর বিয়ানীবাজার পৌরশহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যাক্রমে অংশ নেন তিনি। এসময় ব্যবসায়ী-শ্রমিকসহ সাধারণ ভোটাররা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের দৃঢ় আশা ব্যক্ত করেন।
এর আগে এমরান আহমদ চৌধুরী পক্ষে বিয়ানীবাজার সদর ও লাউতা ইউনিয়নে গণসংযোগ করা হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আহমেদ রেজা, সহ-সভাপতি আব্দুস সবুর ও আতাউর রহমান, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, বিয়ানীবাজার পৌর বিএনপি সাধারণ সম্পাদক নজমুল হোসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দীন মেম্বার, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক দোলা হোসেন সুভাস, সাব্বির আহমদ, হাসনাত জামিল, জাকারিয়া আহমদ ও সুহেল আহমদ, পৌর যুবদলের আহবায়ক হোসেন আহমদ দুলন, নুরুল ইসলাম সুমন,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফজাল হোসেন, সিলেট জেলা ছাত্রলের সহ-সাংগঠনিক আক্তার হোসেন লিমন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সভাপতি এনামুল আহমদ প্রমুখ।
গণসংযোগকালে ভোটাররা মন্তব্য করেন- এর আগে এতো সহজভাবে অন্য কোনো দলের প্রার্থীদের গ্রহণ করেননি তারা। এমরান আহমদ চৌধুরী দুই উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষকে আপন করে নিয়েছেন- যা একজন প্রকৃত ও যোগ্য প্রার্থীর গুণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!