1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 2:46 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

আগামী শুক্রবার সিলেটের কয়েকটি এলাকায় মিছিল সমাবেশে নিষেধাজ্ঞা

  • Update Time : Tuesday, January 27, 2026
  • 146 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: আগামী ৩০ জানুয়ারি সিলেট নগরের কয়েকটি এলাকায় জনসমাবেশ-মিছিলসহ বিভিন্ন কর্মকান্ডে নিষেধাজ্ঞা জারি করেছে মহানগর পুলিশ।মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস সাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এসব নিষেধাজ্ঞা জারি করা হয়।

জানা যায়, ৩০ জানুয়ারি (শুক্রবার) সিলেটে ছয়টি কেন্দ্রে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাকেই কেন্দ্র করেই মহানগরের বিভিন্ন এলাকায় নিষেধাজ্ঞা জারি করছে পুলিশ।

Manual6 Ad Code

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে পুলিশ জানায়।

Manual5 Ad Code

পুলিশ জানায়, পরীক্ষা কেন্দ্রের ২শত গজের মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত জনসমাবেশ, মিছিল, গান বাজনা, হৈচৈ, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বন্দুক, ছোরা বা লাঠি বহন করা যাবেনা। একই সাথে বিস্ফোরক দ্রব্য, ট-পাথর বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত অবাঞ্চিত ব্যক্তিবর্গের প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোন কাজ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে পরীক্ষা চলাকালিন সময়ে পরীক্ষা কেন্দ্রগুলোকে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হলো।

Manual1 Ad Code

পরীক্ষা কেন্দ্রসমূহ হচ্ছে : মুরারিচাঁদ (এমসি) কলেজ, টিলাগড়, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ মীরের ময়দান, সিলেট সরকারি মহিলা কলেজ চৌহাট্টা, আলিয়া মাদরাসা চৌহাট্টা, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ আম্বরখানা, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ মীরাবাজার।

Manual1 Ad Code

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!