1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 1:57 pm
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে ইইউ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

  • Update Time : Monday, January 26, 2026
  • 50 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সিলেট জেলা প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ দল।

গত রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ক্লাব কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রেস অফিসার এবারহার্ড লাউয়ি ও অ্যাসিস্টেন্ট ফাইজা সিদ্দিকী কথা।

Manual2 Ad Code

তাদের স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।

Manual7 Ad Code

এবারহার্ড লাউয়ি বলেন, অন্তবর্তী সরকারের আমন্ত্রণে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে এসেছেন। ইইউ’র ৫৬ জন দীর্ঘ মেয়াদি পর্যবেক্ষক (লং টার্ম অভজার্ভার-এলটিও) বাংলাদেশে কাজ করছেন। পাশাপাশি দেশি-বিদেশি ১৪৫ জন স্বল্প মেয়াদী পর্যবেক্ষক (শর্ট টার্ম অবজার্ভার-এসটিও) সারা দেশে কাজ করছেন।

তিনি নির্বাচন পূর্ব সার্বিক পরিস্থিতি জানতে বিভিন্ন প্রার্থী ও ইসি’র সাথে আলোচনা করেন। এছাড়া গণমাধ্যম ও সাংবাদিক আক্রান্তের ঘটনাবলীর ওপর গুরুত্বারূপ করে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সাংবাদিকদের কাজের পরিবেশ সম্পর্কেও আলোকপাত করেন।

Manual5 Ad Code

ইইউ’র প্রেস অফিসার এবারহার্ড লাউয়ি আরও বলেন, আমরা কেবল সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরবর্তীতে আমাদের পর্যবেক্ষক দলের প্রধান সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন।

সিলেটের নির্বাচনী সম্প্রীতির বিষয়টি তুলে ধরে ক্লাব নেতৃবৃন্দ বলেন, সারা দেশ থেকে সিলেট ব্যতীক্রম। এখনে রাজনৈতিক সম্প্রীতি রয়েছে। যে কারণে প্রচার-প্রচারণায় শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজমান রয়েছে। ভোটেও শান্তিপূর্ণ পরিস্থিতি থাকবে, এমনটি জানান প্রতিনিধিদলকে।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!