1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 2:45 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

টমটমকে অটোরিকশার ধাক্কা, মায়ের কোল থেকে ছিটকে পড়ে নবজাতক নিহত

  • Update Time : Monday, January 26, 2026
  • 47 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারিয়া বেগম (২৮ দিন) নামে এক নবজাতক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার মা জেসমিন বেগম আহত হয়েছেন।

Manual4 Ad Code

গত রোববার বিকেল ৪টায নবীগঞ্জ উপজেলার সদরঘাট নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া বেগম উপজেলার বাশডর গ্রামের অনিক আহমদের কন্যা।

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আউশকান্দি বাজার থেকে শিশুকে ডাক্তার দেখিয়ে মা জেসমিন বেগম টমটমযোগে বাড়ি ফিরছিলেন। টমটমটি ঢাকা-সিলেট মহাসড়কের সদরঘাট নতুন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজি অটোরিকশা ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটির পেছনে ধাক্কা দেয়। এতে মায়ের কোলে থাকা নবজাতক মারিয়া বেগম মাথায় গুরুতর আঘাত পায় এবং তার মা আহত হন।

দুর্ঘটনার পর আহতদের প্রথমে আউশকান্দি বাজারে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে শিশুটির অবস্থার অবনতি হলে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নবজাতক মারিয়াকে মৃত ঘোষণা করেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!