1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 1:58 pm
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

কথায় নয়, আমি কাজ দিয়েই প্রমাণ দেবো-হাফেজ মাওলানা মাহমুদুল হাসান

  • Update Time : Sunday, January 25, 2026
  • 53 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি) এর গণসংযোগ ও লিফলেট প্রচারণা করা হয়েছে। রবিবার দিনব্যাপী সিলেট সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়। এর অংশ হিসেবে সিলেট সদর ৭নং ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকা এবং সিলেট সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড, জালালাবাদ থানা এলাকার মাসুদগঞ্জ বাজারে ব্যাপক গণসংযোগ পরিচালিত হয়।

গণসংযোগকালে মাহমুদুল হাসান স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, দিনমজুর ও সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি তাদের খোঁজখবর নেন, কুশল বিনিময় করেন এবং হাতে হাতে লিফলেট বিতরণ করেন। বাজার ও আশপাশের এলাকায় উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

এ সময় তিনি বলেন, “আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি। সিলেটকে সাজাতে, গড়তে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতেই মাঠে নেমেছি।আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ সিলেটকে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও দুর্নীতিমুক্ত অঞ্চলে রূপান্তর করা সম্ভব হবে।”

Manual3 Ad Code

গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় দায়িত্বশীলবৃন্দ ও কর্মীরা অংশ নেন। তারা হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর পাশাপাশি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

Manual3 Ad Code

নেতৃবৃন্দ জানান, নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই সিলেট-১ আসনের বিভিন্ন এলাকা, বাজার ও জনবসতিতে নিয়মিত গণসংযোগ, পথসভা ও জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে সাধারণ মানুষের দোরগোড়ায় হাতপাখার বার্তা পৌঁছে দেওয়া যায়।

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!