1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 1:56 pm
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

সিলেট-১ আসনের টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভায়- মাওলানা হাবিবুর রহমান

  • Update Time : Friday, January 23, 2026
  • 48 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে গুম ও নির্যাতন করা হয়েছে। আদর্শিক কারণে শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। অসংখ্য মানুষের রক্ত ও জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত এই বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশ পেলেও দেশটা আজো সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের হাতে বন্দি। এই কারণে তো রক্ত দেওয়া হয় নাই। ১২ ফেব্রুয়ারীর নির্বাচন হচ্ছে সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জনতার লড়াই। এই লড়াইয়ে জিততে হবে। ১০ দলীয় জোট সম্মিলিতভাবে মানবিক বাংলাদেশ বিনির্মাণ হবে। ইনশাআল্লাহ।
তিনি বৃহস্পতিবার রাতে নগরীর জালালাবাদ থানার ৩৯নং ওয়ার্ডের টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, ১০ দলীয় জোট দেশের ৩০০ টি আসনে সৎ ও যোগ্য প্রার্থী দিয়েছে, যারা জুলাইয়ের চেতনাকে ধারণ করেন। এই জাতিকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেই সম্পর্কে সকলেরই অভিজ্ঞতা রয়েছে। তাদের ওপর ভরসা করলে আপনারা কখনোই হতাশ হবেন না বলে প্রত্যাশা করি। ইনশাআল্লাহ ভালো কিছু এ জাতি উপহার পাবে- যদি ১০ দলীয় জোটের বিজয় নিশ্চিত হয়।

Manual4 Ad Code

সমাজসেবী ও শিক্ষাবিদ মাস্টার আব্দুল হান্নানের সভাপতিত্বে ও ৩৯নং ওয়ার্ড সভাপতি ফয়ছল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের নায়েব আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, বায়তুল মাল সেক্রেটারী মুফতী আলী হায়দার, নেজামী ইসলাম পার্টি সিলেট মহানগর সেক্রেটারি মাওলানা জাকারিয়া আহমদ খান, জালালাবাদ থানা জামায়াতের আমীর মাওলানা আলাউদ্দিন, সদর উপজেলা আমীর নাজির উদ্দিন, বিমানবন্দর থানা আমীর শফিক ইসলাম মফিক, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, জালালাবাদ থানা সেক্রেটারি মাওলানা জুনায়েদ আল হাবিব, ৩৯নং ওয়ার্ড সেক্রেটারি সাব্বির আহমদ, নোয়াগাঁও গ্রামের মুরব্বি বাদশা মিয়া, পীরপুরের মুরব্বি পারভেজ মিয়া, নানু মিয়া, সাজিদ মিয়া, মখলিছ মিয়া, টুকের গাঁও মুরব্বি মু. জাকিরয়া, বদরুল আলম, শাহপুরের মুরব্বি মুরাদ আহমদ, কয়েছ আহমদ ও গৌড়িপুরের মুরব্বি আকাব উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!