1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 12:23 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটে শহীদ মিনারে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

  • Update Time : Wednesday, December 31, 2025
  • 160 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে সারাদেশে। এই ঐতিহাসিক প্রস্থানে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। শোকের অংশ হিসেবে সিলেটের সর্বসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে গায়েবানা জানাজা।

Manual4 Ad Code

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন সিলেটের সাধারণ মানুষ।

জানাজার নামাজের ইমামতি করেন হাফিজ মারজান আহমদ। এর আগে উপস্থিত জনসাধারণ ওই স্থানে আসরের নামাজ আদায় করেন। আসরের নামাজের ইমামতি করেন মমশাদ হোসেন রিফাত।

Manual2 Ad Code

জানাজার নামাজ শেষে উপস্থিত জনসাধারণ বলেন, খালেদা জিয়ার প্রস্থান দেশের জন্য অপূরণীয় ক্ষতি। আগামী ১০০ বছরের এরকম আপোষহীন নেত্রী আসবে কী না তা অজানা। সকলেই মরহুমার আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় তাঁর আদর্শ ও নীতিকে প্রাধান্য দিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে, ভোর থেকেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। শহরের বিপণিবিতানগুলোও বন্ধ ছিল আধাবেলা। অলিগলি থেকে গুরুত্বপূর্ণ মোড়, স্থানে স্থানে উড়েছে কালো পতাকা, ব্যানার। যেন পুরো নগরীই নিঃশব্দে বিদায় জানিয়েছে একজন সময়ের সাহসী রাষ্ট্রনায়ককে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!