1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 2:01 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেট-৪: হাকিমকে সাথে নিয়ে মনোনয়পত্র জমা দিলেন আরিফুল হক চৌধুরী

  • Update Time : Monday, December 29, 2025
  • 212 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: দলের আরেক মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরীকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট-৪ আসনের বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। রোববার মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে আব্দুল হাকিম চৌধুরীকে সাথে নিয়ে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন আরিফুল হক।

এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যন আব্দুল হাকিম চৌধুরী। তবে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দেয় বিএনপি। তবে প্রথম দিনে এর বিরোধীতা করেন হাকিম অনুসারীরা। আরিফকে বহিরাগত আখ্যা দিয়ে সিলেট-৪ আসনে স্থানীয় কাউকে প্রার্থী দেওয়ার দাবি জানান তারা। শেষদিকে এসে অবশ্য আরিফের সাথে একাত্মততা ঘোষণা করেন হাকিম।

Manual2 Ad Code

রোববার মনোনয়নপত্র জমাদানকালেও আরিফের সাথে ছিলেন তিনি।

Manual5 Ad Code

মনোনয়নপত্র জমা দেওয়ার পর আরিফুল হক চৌধুরী বলেন, মানুষ ১৭ বছরে নির্বাচনের পরিবেশ ভুলে গিয়েছিলো। আবার নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে। মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

Manual2 Ad Code

সব ঠিক থাকলে নির্বাচন সুন্দরভাবে হবে আশা প্রকাশ করে তিনি বলেন, দেশে বিএনপির পক্ষে গণজোয়ার বইছে। মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে। ১২ ফেব্রুয়ারি তার প্রমাণ পাওয়া

Manual8 Ad Code

নিজের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক কয়েকটি ঘটনায় শঙ্কা তো আছেই। তবে নিরাপত্তার বিষয়টি নির্বাচন কমিশন দেখবেন। আশা করছি তারা যথাযথ ব্যবস্থা নেবে।

নিজের নির্বাচনী আসনের দূর্গম এলাকার ভোটারদের ভোটকেন্দ্রে আনতে আগাম ব্যবস্থা নেওয়ার জন্যও নির্বাচন কমিশনের কাছে দাবি জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!