1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 2:01 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

জাফলংয়ে ভাঙারি দোকান থেকে পুরাতন মর্টার শেল উদ্ধার

  • Update Time : Sunday, December 28, 2025
  • 207 Time View

Manual4 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের সীমান্তবর্তী জাফলং বাজার এলাকার এক ভাঙারি দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক একটা ৩০ মিনিটের সময় গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়দের চোখে পড়ার পর বিষয়টি দ্রুত থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মর্টার শেলটি উদ্ধার করে।

Manual4 Ad Code

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, জাফলং বাজারের বাচ্চু মিয়ার ভাঙারি দোকানের সামনে স্থানীয়রা মর্টার শেল সদৃশ বস্তু দেখতে পান। তারা দ্রুত থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন মর্টার শেল উদ্ধার করে হেফাজতে নেয়।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, মর্টার শেলটি প্রাথমিকভাবে মহান মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্র জানায়, বাজার এলাকায় হঠাৎ করে এমন একটি বস্তু উদ্ধারে চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সাধারণ মানুষ স্বস্তি ফিরে পায়।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!