1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 4:52 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার আয়োজনে তারুণ্য মেলা সম্পন্ন

  • Update Time : Sunday, December 28, 2025
  • 98 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা :::‘ পরিবার পরিকল্পনা সিলেট বিভাগের সহকারি পরিচালক আবুল মনসুর আসজাদ বলেছেন, দেশের ভবিষ্যৎ বিনির্মাণে তারুণ্যের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি প্রজন্মই পারে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে। তাই তরুণদের সঠিক দিকনির্দেশনা দেওয়া আজ সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের চিন্তা, কর্ম আর উদ্যোগের ওপরই নির্ভর করছে দেশের উন্নয়ন ও অগ্রগতি। মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে তরুণদেরই এগিয়ে আসতে হবে। তিনি আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রান্তিক জনগোষ্ঠী ও চা বাগানের শিশু-কিশোরদের নিয়ে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এ ধরনের আয়োজন তরুণদের আত্মবিশ্বাস বাড়াবে এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি তৈরি করবে।
তিনি রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় মালনীচড়া চা বাগানে আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার আয়োজনে “বদলে যাক আমার দেশ তারুণ্যের ছোঁয়ায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আরএইচস্টেপ ইয়থ এডভোকেট মাহফুজ আলমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার ইয়থ অফিসার ফিলিপ সমদ্দার, জুনিয়র ইয়থ অফিসার হামিদা আক্তার হিমু,
সার্বিক সহযোগিতায় ছিলেন, আরএইচস্টেপ মালনীচড়া চা বাগান সদস্য নিশু দাস, দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিলো আলোচনা সভা, সঙ্গীত, ধামাইল, কবিতা, নৃত্য, আবৃত্তি, নাটক। সঙ্গীত পরিচালনায় ছিলেন, গানের শিক্ষক অরুণ কান্তি তালুকদার, শিমুল দাস ও আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার দল। নৃত্য পরিচালনায় ছিলেন আঁচল, তৃমা এবং মালনীছড়া ও লাক্কাতুরা চা বাগানের কিশোরীবৃন্দ। আবৃত্তি করেন আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার খাদিজা আক্তার। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!