1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 4:19 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটের মাঠেই হার্ট অ্যাটাক, মাঠ থেকেই শেষ বিদায় জাকির

  • Update Time : Saturday, December 27, 2025
  • 69 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মিনিট বিশেক পর শুরু হবে ম্যাচ। রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা মাঠের দুই প্রান্তে ওয়ার্ম আপ করছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন কোচিং স্টাফের সদস্যরা। এর মধ্যেই হুট করে মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। তাৎক্ষণিকভাবে তাঁকে সিপিআর দিয়ে হাসপাতালে নেওয়া হয়। একটু পর জানা যায়, মাহবুব আলী আর নেই!

পরে বিকেলে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে সিলেটের মাঠে নিয়ে আসা হয় জাকির মরদেহ। বিকেলে মাঠেই তার জানাযার নামাজ সম্পন্ন হয়। তাতে ক্রিকেটারসহ কর্মকর্তারা অংশ নেন। মাঠ থেকেই প্রিয় শিষ্যদের কাধে চড়ে শেষ বিদায় নেন এই ক্রিকেট কোচ।

Manual5 Ad Code

পরে পরিবারের তত্ত্বাবধানে তার লাশ কুমিল্লায় তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তাঁর মৃত্যুর খবরটি হাসপাতাল কর্তৃপক্ষ বিসিবিকে নিশ্চিত করেছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

মাহবুব আলীকে সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

Manual2 Ad Code

মাহবুব আলী অসুস্থ হওয়ার পর মাঠে তাঁকে ঘিরে জটলা তৈরি হতে দেখা যায়। ঢাকা ক্যাপিটালস তখন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, অসুস্থ বোধ করায় অনুশীলনের সময় মাঠেই লুটিয়ে পড়েন মাহবুব আলী। কিন্তু হাসপাতালে নেওয়ার পর তাঁকে আর বাঁচানো গেল না। দুপুর ১টায় মারা যান তিনি।

Manual6 Ad Code

শোকাবহ এ ঘটনার পরপরই হাসপাতালে ছুটে যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। ছিলেন ক্রিকেটের আরও কয়েকজন তারকা।

মাহবুব আলী জাকির মৃত্যুতে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটাঙ্গনে একজন নিবেদিতপ্রাণ কোচের আকস্মিক প্রস্থান শোকের ছায়া নেমে এসেছে পুরো বিপিএলে।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!