1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 4:03 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেট-১ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সঞ্জয় কান্ত দাসের মনোনয়ন ফরম সংগ্রহ

  • Update Time : Wednesday, December 24, 2025
  • 143 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সিলেট-১ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সঞ্জয় কান্ত দাস মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টায় সিলেট জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগরের সভাপতি সুমিত কান্তি দাস পিনাক, সাধারণ সম্পাদক বুশরা সুহেল, সহ সভাপতি দোয়েল রায়, চা শ্রমিক অধিকার বাস্তবায়ন পরিষদের অধীর বাউরি প্রমুখ।
মনোনয়ন ফরম সংগ্রহ করার পর সিলেট-১ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সঞ্জয় কান্ত দাস বলেন, গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। জুলাই গনঅভ্যুত্থানের পর একটি অবাধ ও সুষ্ঠু পরিবেশে মানুষ ভোট দিতে চায়। কিন্তু তফসিল ঘোষণার পর গুপ্ত হত্যা, খুন, মবসন্ত্রাস প্রকট আকার ধারণ করছে। ইতিমধ্যে একজন সংসদ পদপ্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। সামগ্রিক পরিবেশে নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থায় সরকার ও নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপের মধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি আরোও বলেন, একটি গণতান্ত্রিক সমাজ বা রাষ্ট্র মানেই সেখানে মতপ্রকাশ, ভোটাধিকার প্রয়োগের সুযোগ অবারিত থাকা যেমন জরুরি, একই ভাবে নাগরিকরা সকল ধরণের মৌলিক ও নাগরিক অধিকার নিশ্চয়তা থাকা জরুরি। আমরা বারে বারে দেখেছি মানুষের মৌল মানবিক অধিকার হরণ করা হয়েছে। আমাদের দল বাসদ (মার্কসবাদী) বিগত সময়ে এই প্রতিটি দাবি নিয়ে রাজপথে ভূমিকা রেখেছে। এরই ধারাবাহিকতায় সিলেট ১ আসনে কাঁচি প্রতীকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। এতে সকলের সসহযোগিতা প্রত্যাশা করি। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!