1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 5:52 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার: সবশেষ যা জানা গেলো

  • Update Time : Monday, December 22, 2025
  • 63 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেট নগরের বাদামবাগিচা এলাকার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার হওয়া কলেজ ছাত্রী তাহমিনা আক্তার জেরিন (১৮) আত্মহত্যা করেছেন বলেই ধারণা পুলিশের। এ ব্যাপারে পরিবারেরও কোন অভিযোগ নেই। সোমবার (২২ ডিসেম্বর) সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর জেরিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে জেরিনের মরদেহ উদ্ধার করে।

Manual8 Ad Code

জেরিনদের বাসা নগরের বাদামবাগিচা এলাকার ইলাশকান্দিতে। তাদের মূল বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার উত্তর কামলাবাজ (সাচনা) এলাকায়।

Manual8 Ad Code

তিনি সিলেট নগরীর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জেরিনের বাবা নবী উদ্দিন সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্য (এটিএসআই)।

সিলেট বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেরিন আত্মহত্যা করেছেন।

Manual5 Ad Code

তিনি বলেন, পড়াশোনার চাপ ও পরিবারের সাথে মনমালিন্যের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। অধিকতর তদন্তে এ বিষয়ে আরও স্পষ্ট হওয়া যাবে।

মরদেহ এখনও ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে জানিয়ে তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছে। এ ব্যাপারে অনুমতি পাওয়া গেলে মরদেহ হস্তান্তর করা হবে।

সোমবার দুপুরে ওই বাসায় গিয়ে দেখা যায়, মরদেহ উদ্ধারের কাজ করছেন পুলিশ সদস্যরা। বাসার ভেতরে কান্না করছেন নিহত কিশোরীর বাবা-মাসহ স্বজনরা। কান্নারত থাকায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!