1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 9:29 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির শীতবস্ত্র ও ফল বিতরণ

  • Update Time : Saturday, December 20, 2025
  • 84 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির উদ্যোগে এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী হিসেবে ফল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর জামেয়া রাহমানিয়া মাদানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। শীতের কনকনে ঠান্ডায় সুবিধাবঞ্চিত এতিম শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নেয় লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি১-এর জেলা গভর্ণর লায়ন ড. সারোয়ার জাহান জামিল। তিনি বলেন, এতিম শিশুরা সমাজের সবচেয়ে অবহেলিত। তাদের পাশে দাঁড়ানো শুধু দান নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শিক্ষার পরিবেশ ও জীবনমান উন্নয়নে সমাজের সকল বিত্তবান ও সংগঠনকে এগিয়ে আসতে হবে। তিনি লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ডা. মাজারুল আনোয়ার এমজেএফ, লেডি গভর্ণর লায়ন রোজিনা শাহীন মুনা, লায়ন তানভীর আহমেদ, লায়ন মো. আবু বকর সিদ্দিক, লায়ন হারুন অর রশীদ দীপু এমজেএফ, লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন শফিকুল আলম মীর কনক, ক্লাব প্রেসিডেন্ট লায়ন গৌতম বণিক, সেক্রেটারী লায়ন জুমা আহমদ, লায়ন কাজী আব্দুল মুকিত, লায়ন রেজাউল হক প্রমুখ। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!