1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 7:40 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

বহুত হয়েছে, আর ষড়যন্ত্র বরদাশত করব না: হাদীর জানাযা শেষে-সিলেটের ডিসি

  • Update Time : Saturday, December 20, 2025
  • 107 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, যারা মনে করে এক হাদীকে হত্যা করলে জুলাই আন্দোলন নস্যাৎ করা যাবে, তারা ভুল জায়গায় আছেন। একজন হাদীকে হত্যার মধ্য দিয়ে লক্ষ হাদী এই বাংলাদেশে জন্ম নিবে। একইসাথে ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির ঐক্যবদ্ধ থাকাই হোক আজকের দিনের প্রত্যাশা। যেকোনো মূল্যে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সিলেটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজার উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এই ধরনের ষড়যন্ত্র যাতে আর সংগঠিত হতে না পারে, সে ব্যাপারে সবাইকে তৎপর থাকতে হবে। আমরা চাই না, হাদীর মত আর কোনো নেতা এরকম ষড়যন্ত্রের শিকার হোক। বহুত হয়েছে, আমরা আর একটিবারও বরদাশত করব না। আমরা যেকোনো মূল্যে এটি প্রতিহত করব।

Manual1 Ad Code

সকলের প্রতি আহবান জানিয়ে ডিসি বলেন, আমরা এমন কিছু করব না যাতে মানুষের কষ্ট হয়, সম্পদ বিনষ্ট হয়, নিরীহ মানুষ কষ্ট পায়, রাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি হয়, আমাদের ইমেজের ক্ষতি হয়।

Manual3 Ad Code

কেউ দয়া করে আইন নিজের হাতে তুলে নিবেন না। সিলেট সম্প্রীতির শহর। যিনি অপরাধ করবেন তাকে শাস্তির আওতায় অবশ্যই আসতে হবে- বলেন মো. সারওয়ার আলম।

Manual2 Ad Code

শনিবার জোহরের নামাজের পর কোর্ট পয়েন্ট কালেক্টরেট মসজিদের সামনে গায়েবানা জানাজার আয়োজন করে সিলেট জেলা জুলাই যোদ্ধা সংসদ৷

Manual2 Ad Code

এতে অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মুসল্লিরা৷ জানাজা শেষে ওসমান হাদীর রূহের মাগফিরাত কামনায় দোআ অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, যে স্বপ্ন থেকে মানুষ মুক্তির আন্দোলন গড়ে তুলেছিল, ৫ আগস্টের পর অনেক কিছুই দেখেছি। ওসমান হাদী আধিপত্যবাদ বিরোধী অকুতোভয় নেতা ছিলেন। তিনি জিয়াউর রহমানকে অনুসরণ করতেন। ওসমান হাদীকে পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী হত্যা করেছে। যে গোষ্ঠী নির্বাচন চায় না। সত্য ও ন্যায়ের পক্ষে শত শত হাদী এদেশে তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা৷

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!