1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 7:40 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

সাজা ভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন নারীসহ ১৭ বাংলাদেশি

  • Update Time : Wednesday, December 17, 2025
  • 263 Time View

Manual1 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা ::: ভারতে অবৈধ অনুপ্রবেশের পর আটক হয়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে দেশে ফিরেছেন নারীসহ ১৭ বাংলাদেশি নাগরিক।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ইমিগ্রেশন পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের উপস্থিতিতে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়। পরে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করে গোয়াইনঘাট থানা পুলিশ।

Manual8 Ad Code

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা ১৭ বাংলাদেশি নাগরিক ২০২৪ সালের নভেম্বর মাসে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন। পরে ভারতীয় বিএসএফ ও পুলিশ তাঁদের আটক করে আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাগারে পাঠায়। কারাভোগের মেয়াদ শেষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হলে ভারতীয় কর্তৃপক্ষ তাঁদের দেশে ফেরত পাঠায়।

Manual1 Ad Code

ফেরত আসা ব্যক্তিরা হলেন-মো. পায়েল আহমদ (২৪), মো. দুলাল হোসেন (২২), মো. অনিক (২৫), মো. সালমান আহমেদ (২৬), সুলাইমান হোসেন (৩০), মো. জাহেদুল ইসলাম (৩৫), মো. মোরসালিন (২৫), মিথুন গোয়ালা (২৬), মো. সুজন (২৭), অংকন ব্যানার্জি (৩৫), মো. সিরাজুল ইসলাম (২৭), ওমর ফারুক (২৮), মো. মাজিদ (২৭), ইমান আলী (৩০), মো. রাসেল মিয়া (২৫), রুপা বেগম (২৫) ও জুমা আক্তার (৩০)।

Manual2 Ad Code

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. বজলুর রশিদ জানান, “দুই দেশের ইমিগ্রেশন পুলিশ এবং বিএসএফ-বিজিবির সমন্বয়ে ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!