1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 9:28 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২

  • Update Time : Tuesday, December 16, 2025
  • 232 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেট-তামাবিল সড়কে পৃথক দুটি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জেলার সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হেমু করিচর ব্রিজ এলাকায় এবং দুপুর ১২টার দিকে হরিপুর সাত নম্বর কূপের সামনে দুর্ঘটনাগুলো ঘটে।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকালে এশিয়া ট্রান্সপোর্ট পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-২৮৪৭) একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে জাফলং যাওয়ার পথে হেমু করিচর ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

এ ঘটনায় বাসের হেলপার জিহাদ (২০) নিহত হন। তিনি নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার হাজিগঞ্জ (পার্ট) গ্রামের নুরুল হক নূরার ছেলে। দুর্ঘটনায় বাসের আরও অন্তত ১০ জন যাত্রী আহত হন।

Manual7 Ad Code

অন্যদিকে দুপুর ১২টার দিকে সিলেট-তামাবিল সড়কের হরিপুর সাত নম্বর কূপের সামনে একটি হাইয়েস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের পাশে থাকা একটি চা দোকানের সামনে কর্মরত আনসার সদস্য মোস্তফা মিয়া চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual1 Ad Code

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Manual4 Ad Code

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!