1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 9:30 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

উসমান হাদীকে প্রকাশ্যে গুলির প্রতিবাদে জাগপার সিলেট মহানগরের তীব্র নিন্দা

  • Update Time : Saturday, December 13, 2025
  • 264 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: ঢাকায় উসমান হাদীকে প্রকাশ্যে গুলি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। গত শুক্রবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে জাগপা সিলেট মহানগর শাখার সভাপতি শাহজাহান আহমদ লিটন ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন বলেন, দিনদুপুরে রাজধানীতে এভাবে একজন মানুষকে প্রকাশ্যে গুলি করার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ভয়াবহতা তুলে ধরে। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো জাতিকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে।
এ ধরনের সন্ত্রাসী হামলা কোনো সভ্য সমাজে কখনোই মেনে নেওয়া যায় না। অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, উসমান হাদীর ওপর হামলাটি পরিকল্পিত এবং বর্বরোচিত। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও সতর্ক ভূমিকায় থাকতে হবে।

Manual4 Ad Code

বিবৃতিতে তারা আহত উসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান। বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!