1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 7:41 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

সিলেটে ভারতীয় কসমেটিকস জব্দ দুইজন গ্রেফতার

  • Update Time : Thursday, December 11, 2025
  • 88 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে গ্রেফতারকৃতদের বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় বিমানবন্দর থানা পুলিশ।

Manual3 Ad Code

এরআগে বুধবার (১০ ডিসেম্বর) রাতে বিমানবন্দর থানাধীন ধোপগুল এলাকায় চেকপোস্ট বসিয়ে সিলেটগামী একটি সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১১-২৯১৮) তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরণের ভারতীয় কসমেটিকস জব্দ করে পুলিশ। জব্দকৃত ভারতীয় পণ্যের বাজার মূল্য প্রায় ১ লাখ ২৬ হাজার ৪৫০ টাকা।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

গ্রেফতারকৃতরা হচ্ছে, জৈন্তাপুরের থানার ৫ নং ফতেপুর ইউনিয়নের শ্যামপুর দলইপাড়া গ্রামের কুতুব শিকদারের ছেলে মাসুম শিকদার (৩০) ও একই ইউনিয়নের ফতেপুর ইসলাম নগর গ্রামের মৃত মরম আলীর ছেলে রায়হান (২৫)।

 

এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে ২৭৯ বোতল অলিভ ওয়েল, ৯০ বোতল বডি লোশন রয়েছে। এসময় একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!