1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 7:45 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সিলেটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি পালন

  • Update Time : Saturday, December 6, 2025
  • 69 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: রোগীদের মানসম্মত সেবা ও সুচিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রোগ নির্ণয়, ঔষধ ব্যবস্থাপনা সহ হাসপাতালের সর্বক্ষেত্রেই তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
বক্তারা আরো বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি। কিন্তু আজও আমাদের আন্দোলন বাস্তবায়নে কোন কার্যকরি প্রদক্ষেপ গ্রহন করা হয়নি। নায্য অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। যদি দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা আরো কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
গত (৪ ডিসেম্বর) সকালে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল প্রাঙ্গণের গোল চত্ত্বরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের অর্ধদিবস কর্মবিরতি পালনকালে বক্তারা নিন্মোক্ত কথাগুলো বলেন।
এম ট্যাব সিলেট আঞ্চলিক শাখার সভাপতি ও সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে এবং এম ট্যাব কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো. আলমগীর আলম এর উপস্থাপনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এম আব্দুস সালাম, বি.এম নাসির উদ্দিন, মো. সোলায়মান খান, এম টি এফ এর সভাপতি মো. আল-আমিন, ইসমাইল হোসেন, জহিরুল ইসলাম, আঃ রশিদ, সনজিত চন্দ্র হালদার, আল-আমিন উজ্জ্বল, আব্দুর রাজ্জাক রাজ, আলমগীর হোসেন, তাহের আহমদ, ওমর ফারুক, মাহবুবুল আলম সজল, গোলাম রাব্বী, এহসান উল্লাহ, গোলাম মোস্তফা, সুমন পাল, তারেক রহমান, মাজেদুর রহমান, রানা আহমেদ, তাওহিদুর রহমান, মো. আজিজুল হক, মো. মোস্তফাক কামাল, এনামুল হক, জিয়াউর রহমান, বেনু ভূষন দাশ প্রমুখ। এছাড়াও অর্ধদিবস কর্মবিরতি পালনকালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এর সাথে আলোচনার প্রেক্ষিতে এবং জনদূর্ভোগের কথা বিবেচনা করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড অবিলম্বে বাস্তবায়নের দাবিতে পূর্বনির্ধারিত পূর্ণদিবস (কমপ্লিট শাটডাউন) এর পরিবর্তে অর্ধদিবস কর্মবিরতি পালন করে সিলেটসহ সারাদেশের সকল স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!