1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 3:58 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

যে কারণে সিলেট মহানগর পুলিশের ৬ থানার ওসি রদবদল

  • Update Time : Friday, December 5, 2025
  • 91 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ‍ও প্রশাসন)মু. মাসুদ রানা (পিপিএম–সেবা) স্বাক্ষরিত আদেশে এই বদলি করা হয়। নগরজুড়ে চলমান আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম আরও শক্তিশালী করা, থানাগুলোর সামগ্রিক কার্যক্রমে গতি আনা এবং মাঠপর্যায়ে তদারকি বাড়াতে এসএমপির এই রদবদল করা হয়েছে।

Manual6 Ad Code

 

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মো. মোস্তাফিজুর রহমানকে শাহপরাণ থানায় বদলি করা হয়েছে। শাহপরাণ থানার ওসি খান মো. মাইনুল জাকিরকে কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে। এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমানকে দক্ষিণ সুরমা থানায় বদলি করা হয়েছে। জালালাবাদ থানার ওসি শাহ মো. মোবাশ্বিরকে এয়ারপোর্ট থানায় পাঠানো হয়েছে। মোগলাবাজার থানার ওসি শামসুল হাবিবকে জালালাবাদ থানায় দায়িত্ব দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

 

এছাড়া, ইন্সপেক্টর মনির হোসেনকে মোগলাবাজার থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে এবং দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাদিকে পুলিশ কমিশনারের কার্যালয়ের অপরাধ শাখায় বদলি করা হয়েছে।

Manual7 Ad Code

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। নির্বাচন সামনে রেখে নগরজুড়ে নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা এবং থানাগুলোর কার্যক্রমে দ্রুততা ও কৌশলগত দক্ষতা বাড়াতে এই রদবদল করা হয়েছে।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!