1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 3:14 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

সিলেটে সিনেমা হলের পাশ থেকে গ্রেপ্তার ৮

  • Update Time : Thursday, December 4, 2025
  • 149 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেট নগরের শামিমাবাদ এলাকার মনিকা সিনামে হলের পটাশ থেকে ৮ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। জুয়া খেলার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত (৩ ডিসেম্বর) রাতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল শামীমাবাদ এলাকার মনিকা সিনেমা হলের বিপরীত পাশের জান্নাত স্টল নামের একটি দোকানে অভিযান চালায়। এসময় পুলিশ ৮জনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য জানান মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম।

Manual3 Ad Code

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৮জনকে আটক করা হয়। তাদেরকে এসএমপি আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Manual2 Ad Code

গ্রেপ্তাররকৃতরা হচ্ছেন, শামীমাবাদ এলাকার ২নং রোডের ৭নং বাসার মৃত হাফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৩), হবিগঞ্জে লাখাই থানার সিংহগ্রামের আরজু মিয়ার ছেলে বশির আহমদ (৩৮), সুনামগঞ্জ সদর থানার আমপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে ফারুক আহমদ (২৯), দোয়ারাবাজারের মানিকপুর গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে আহমদ আলী (৩২), পশ্চিম কাজলশাহ এলাকার ২নং বাসার আব্দুল আহাদের ছেলে ফয়েজ আলম রাজ (৩২), সুনামগঞ্জের ছাতক থানার হায়দরপুর ভাতগাঁও গ্রামের মৃত তফজ্জুল আলীর ছেলে আক্তার হোসেন (৩৮), একই জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামের খয়রুল্লাহ ছেলে আল আমিন (৩৮) ও দোয়ারাবাজার থানার আমবাড়ি গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে আব্দুল বাছিত (২৫)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!