1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 6:21 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

বিভাগীয় সমাবেশ সফলে খেলাফত মজলিসের প্রচার মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : Thursday, December 4, 2025
  • 175 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি ও সিলেট-১ (মহানগর-সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেন, দুর্নীতিমুক্ত বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গঠনে জুলাই সনদের বাস্তবায়ন অপরিহার্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট দিতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবেনা।”

Manual8 Ad Code

নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে আগামী ৬ ডিসেম্বর সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার প্রচার মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আজ ৩ ডিসেম্বর বুধবার বাদ আসর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে প্রচার মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মনজুরে মাওলার পরিচালনায় অনুষ্ঠিত প্রচার মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, আব্দুল হান্নান তাপাদার, ডা. মুহাম্মদ ফয়জুল হক, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, মহানগর সহ-সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ সাইফুর রহমান, মাসুদ আহমদ, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর শাখার সভাপতি মুহিবুর রহমান রায়হান, ইসলামী যুব মজলিস সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আফজাল হোসাইন কামিল, শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুর রহিম প্রমুখ।

Manual1 Ad Code

বক্তারা আগামী ৬ ডিসেম্বর ৮দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করে তুলার জন্য সর্বস্তরের সিলেটবাসীর প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!