1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 6:19 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

মাহবুবুর রহমান জালালাবাদীর ‘ভোট আমানত ও জবাবদিহীতা’ বইয়ের মোড়ক উন্মোচন

  • Update Time : Wednesday, December 3, 2025
  • 52 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: বিশিষ্ট রাজনীতিবিদ ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ভোট শুধু একটি নাগরিক অধিকার নয়, এটি একটি পবিত্র অমানত। যার জন্য আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। একটি ভোটের মাধ্যমে আমরা যে নেতৃত্বকে বেছে নিই, তার কাজ, সিদ্ধান্ত ও কার্যক্রমের অংশবিশেষ আমাদের কাঁধেও বর্তায়। কারণ আমরা তাকে ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করে দিয়েছি। আমরা যেন আবেগ, লোভ বা ভয় নয়- বিবেক, আমানতদারি ও আল্লাহভীতি নিয়ে ভোট দেই। এই ধরণের গ্রন্থ সঠিক নেতৃত্ব নির্বাচিত করতে ভোটারদের মনে দাগ কাটবে।

তিনি মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর বন্দরবাজারে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদীর রচিত ‘ভোট আমানত ও জবাবদিহীতা’ বইয়ের মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual6 Ad Code

হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমাজসেবী ড. নূরুল ইসলাম বাবুল, লেখক জাহেদুর রহমান চৌধুরী, সমাজসেবী মাওলানা ইসলাম উদ্দিন, আলেমে দ্বীন মুফতী আলী হায়দার, বিশিষ্ট আইনজীবী এডভোকেট জামিল আহমদ রাজু ও মু. আজিজজুল ইসলাম প্রমূখ।

Manual7 Ad Code

‘ভোট আমানত ও জবাবদিহীতা’-বইটির লেখক হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী একজন ইসলামী চিন্তাবিদ। তিনি দেশে-বিদেশে পবিত্র কুরআনের তাফসীর করে যাচ্ছেন। তিনি বর্তমানে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি আজিরিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় আরবী প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এটি তাঁর প্রথম গ্রন্থ।

লেখক বলেন, বিবেকের তাড়নায় আমি বইটি রচনা করেছি। মহান আল্লাহর কাছে দোয়া করি-তিনি যেন আমাদের ভোটের মাধ্যমে সঠিক নেতা বাছাই করার তাওফিক দান করেন, অন্যায়ের সহযোগিতা থেকে রক্ষা করেন এবং আমাদের ভোটকে হক, ন্যায় ও কল্যাণের পথে কবুল করেন। আমীন।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!