1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 3:24 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

৯ম ও ১০ম গ্রেডে নব যোগদানকৃত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

  • Update Time : Sunday, November 30, 2025
  • 119 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস. এম. মাহবুব আলম বলেছেন, জ্বালানি খাত একটি দেশের কৌশলগত ভিত্তি। এখানে কর্মরত প্রতিটি কর্মকর্তা শুধু একটি অফিসের দায়িত্ব পালন করেন না, তারা দেশের উন্নয়ন, শিল্পায়ন ও জনগণের জীবনের মানোন্নয়নে সরাসরি ভূমিকা রাখেন। তাই দায়িত্বে অবহেলা বা গাফিলতির কোনো সুযোগ নেই। আপনাদের পেশাদারিত্ব, প্রযুক্তিগত দক্ষতা, সময়ানুবর্তিতা এবং জনগণের প্রতি আন্তরিকতা এই প্রতিষ্ঠানের মান নির্ধারণ করবে। যারা নতুন চাকুরী জীবন শুরু করেছেন আপনারা সত্যিই ভাগ্যবান। আপনারা এমন একটি প্রতিষ্ঠানে যোগদান করেছেন, যে প্রতিষ্ঠানে কোন দূর্নীতি নেই। জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড জনগণের সেবার মাধ্যমেই সুনাম অর্জন করে যাচ্ছে।
তিনি বলেন, জ্বালানি ও জ্বালানি-সম্পদ খাতে স্বচ্ছতা, সততা ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম পূর্বশর্ত। নতুন প্রজন্মের কর্মকর্তাদের আধুনিক জ্ঞান, নৈতিকতা ও নিষ্ঠার মাধ্যমে একটি জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে হবে।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) সিলেটের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে জেজিটিডিএসএল প্রশাসন ডিভিশনের আয়োজনে ৯ম ও ১০ম গ্রেডে নব যোগদানকৃত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজিটিডিএসএল সিলেটের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুর রহমান বলেন, জেজিটিডিএসএল দেশের একটি গুরুত্বপূর্ণ গ্যাস বিতরণ প্রতিষ্ঠান। নতুন কর্মকর্তারা এই প্রতিষ্ঠানে যোগদান করে শুধু চাকরিতে প্রবেশ করেননি, তারা দেশের জ্বালানি নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। তাই প্রত্যেককে সর্বোচ্চ সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপকবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়শন-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস সিবিএ-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!