1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 3:23 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

কোর্ট পয়েন্টে সিলটি পাঞ্চায়িতের মানববন্ধন

  • Update Time : Sunday, November 30, 2025
  • 108 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: বৃহত্তর সিলেটের সকল ন্যায্য দাবী-দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে রবিবার (৩০ নভেম্বর) বেলা ২টায় নগরীর কোর্ট পয়েন্টে সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িতের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
নির্বাচনের দিন সিলেট বিভাগকে স্বায়ত্তশাসনের দাবীতে গণভোট আয়োজন, সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষনা, সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারী পদক্ষেণ গ্রহণ সহ বিভিন্ন দাবীতে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং কবি ও লেখক কামাল আহমদ এর পরিচালনায় মানববন্ধনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট তাজরীহান জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা জিলাল আহমদ, এডভোকেট ওয়ারিছ আলী মামুন, মো. ফেরদৌস আহমদ, মাওলানা আব্দুল গফুর, হাফিজ জাবেদ আহমদ, যুব সংগঠক কয়ছর আহমদ, নজরুল ইসলাম, মো. শাহ আলম, বদরুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, সিলেট শুধু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয়, ইতিহাস, সংস্কৃতি ও অর্থনৈতিক সম্ভাবনার দিক থেকেও অনন্য। কিন্তু দীর্ঘদিন ধরে এই অঞ্চলের ন্যায্য দাবিগুলো উপেক্ষিত রয়েছে। সিলেটবাসীর অনুভূতি, অধিকার ও অগ্রগতির স্বার্থে স্বায়ত্তশাসনের দাবীতে গণভোট আয়োজন এখন সময়ের দাবি। একই সঙ্গে সিলটি ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হলে জাতীয় পর্যায়ে ভাষাটির মর্যাদা প্রতিষ্ঠিত হবে এবং ভাষার সংরক্ষণ ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটের সড়ক, রেল ও আকাশপথের যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে দেশের বাণিজ্য, পর্যটন ও সীমান্ত অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। বক্তারা দাবি করেন, সরকারকে দ্রুত সিলেট অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন ও স্বাস্থ্যসেবার বিস্তারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে সিলেটবাসী আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। তারা সিলেটের মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।
মানববন্ধন শেষে মিছিলসহকারে উল্লেখিত দাবি সমূহ বাস্তবায়নের লক্ষ্যে একটি স্মারকলিপি সিলেটের জেলা প্রশাসকের কাছে হস্থান্তর করা হয়। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!