1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 3:58 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেট-৪ আসনের মানুষ এখন নিজেদের প্রার্থী চান: প্রকৌশলী রাশেল উল আলম

  • Update Time : Monday, November 24, 2025
  • 84 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তপুর) আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী, শিক্ষানুরাগী, তথ্য ও প্রযুক্তিবিদ প্রকৌশলী রাশেল উল আলম দেশে ফিরেছেন। গত রবিবার (২৩ নভেম্বর) দুপুর পৌণে ১টায় তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানান জাতীয় নাগরিক পার্টি- এনসিপির নেতৃবৃন্দ ও সিলেট-৪ আসনের সর্বস্থরের জনসাধারণ।
এসময় এনসিপির সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম গণমাধ্যমের সাথে কথা বলেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আরিফুল হক চৌধুরী একজন বিজ্ঞ মানুষ, আমাদের অভিাবক। তবে তিনি সিলেট-১ এর জন্য পারফেক্ট, সিলেট-৪ এর জন্য নয়। কারণ, স্থানীয় জনগন নিজেদের প্রার্থী চান। আমার বাড়ী গোয়াইনঘাট। স্থানীয় মানুষ এখন স্থানীয় প্রার্থী চান।

Manual8 Ad Code

তিনি বলেন, পাথর উত্তোলন করা হবে বললেই হবেনা। এটা বন্ধ করা হয়েছে পর্যটন শিল্পের উন্নয়নের জন্য। তবে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিৎ ছিল। কিন্তু সেটা এখনো হয়নি। একটি ফ্রেম ওয়ার্কের মধ্যে সবকিছু নিয়ে এসে পাথর উত্তোলনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
তিনি বলেন, চলতি মাসের মধ্যেই সিলেটের ৬টি আসনে এনসিপির মনোনয়ন কারা পাবেন তা পরিস্কার হয়ে যাবে। এখন মনোনয়ন যারা চেয়েছেন তাদের আবেদন যাচাই বাছাই চলছে। এনসিপি এমন একটা দল এখানে টাকা দিয়ে কিছু হয়না। যোগ্যতা বিচার করে প্রার্থী দেওয়া হবে।

Manual3 Ad Code

তিনি সিলেট-৪ আসনের জনগনের জন্য প্রচুর বিকল্প কর্মসংস্থানের উপর জোর দেন। তিনি জানান, হাইটেক পার্ক এ ইলেক্ট্রিক্যাল পার্ক করতে, আরও বিনিয়োগ বাড়াতে হবে। তাহলে এর আয়তন যেমন আরও বড় হবে তেমনি প্রচুর কর্মসংস্থান হবে।
পরে তিনি দুপুর ২টার দিকে নেতাকর্মীদের নিয়ে হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেন।

তিনি সিলেট-৪ আসনের উন্নয়নকে তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও সুশাসনের ভিত্তিতে নতুনভাবে গড়ে তুলতে চাই। এজন্য জনগণের সমর্থন, মতামত ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলা এনসিপির আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, জেলা যুব শক্তির আহবায়ক ও সদস্য সচিব এবং সিনিয়র সদস্যসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!