1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 3:58 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটের যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

  • Update Time : Friday, November 21, 2025
  • 229 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, বিতরণ লাইন সংস্কার এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য শনিবার নগরীর অনেক গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা। শুক্রবার (২১ নভেম্বর) বিকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মু. তানভীর হায়দার।

 

Manual5 Ad Code

বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীন ১১ কেভি লালদিঘীরপাড়, পুলিশ লাইন, ভাতালিয়া ও নবাব রোড ফিডারের আওতাধীন পশ্চিম শেখঘাট, নবীন আবাসিক, ভাঙাটিকর, কুয়ারপাড়, লালদিঘীরপাড়, ইঙ্গুলাল রোড, লামাবাজার, বিলপাড়, শেখঘাট সরকারি কলোনি, লামাবাজার পুলিশ ফাঁড়ি, ওসামানী মেডিক্যাল রোড, কাজলশাহ, মুন্সিপাড়া, পুলিশ লাইন, দরগা মহল্লা, শাপলার গলি, মধুশহিদ, রিকাবী বাজার, উদ্দম আবাসিক এলাকা, নয়াপাড়া, ভাতালিয়া, দক্ষিণ কাজলশাহ, ইসকন মন্দির, সৌরভ আবাসিক এলাকা, নবাব রোড, বর্ণমালা পয়েন্ট, মনিপুরিবস্তি, সাগরদিঘীর পাড়, সুরমা আবাসিক এলাকা, প্রেসক্লাব, মীরের ময়দান, কেওয়াপাড়া, ডিজিএফআই অফিস, এসএমপি ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবেনা।

Manual2 Ad Code

 

এছাড়াও ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের অধীন জালালাবাদ ও আম্বরখানা ফিডারের আম্বরখানা পয়েন্ট, মনিপুরিবস্তি, ইউনিমার্ট, দর্শনদেউড়ী, আর্কাডিয়া, জালালাবাদ আবাসিক এলাকা, ফাজিল চিস্ত আবাসিক এলাকা, পিটিআই, পশ্চিম পীরমহল্লা, রাজার গলি, পায়রা আবাসিক এলাকা, ঝর্ণারপাড়, মিয়াফাজিল চিশত, সুবিদবাজার এলাকা, প্রান্তিক আবাসিক এলাকা, নুরানী আবাসিক এলাকা, বনকলাপাড়া, পশ্চিম পিরমহল্লা (আংশিক) ও এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

 

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হবে।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সার্বিক সহযোগীতা চেয়েছেন প্রকৌশলী মু. তানভীর হায়দার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!