1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 7:43 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে জেলা ও মহানগর বিএনপির অঙ্গ ও সযোগী সংগঠনের প্রচার মিছিল

  • Update Time : Friday, November 21, 2025
  • 141 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: বিএনপি মনোনীত সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে প্রচার মিছিল বের করা হয়েছে। শুক্রবার বাদ আসর সিলেট জেলা ও মহানগর বিএনপির অঙ্গ ও সযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এই প্রচার মিছিল বের করা হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রথম সহ সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্য চৌধুরী মোহাম্মদ সোহেল বলেন, সিলেটবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক ধানের শীষ। খন্দকার আব্দুল মুক্তাদিরই পারেন এ অঞ্চলের মানুষের অধিকার ফিরিয়ে দিতে। চলমান সংকটময় পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, সিলেট-১ আসনের মানুষ পরিবর্তন চায়। তাদের সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে নির্বাচনের মাঠে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঘরে ঘরে প্রচারণা জোরদার করতে হবে। যে কোনো ধরনের বাধা-বিপত্তি উপেক্ষা করে ধানের শীষের পক্ষে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। জনগণ এখন পরিবর্তনের পক্ষে— এই পরিবর্তনের ধারায় বিএনপি-ই হবে জনগণের প্রথম পছন্দ।
মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. শিহাব উদ্দিন ও মহানগর যুবদলের প্রথম সহ সাংগঠনিক সম্পাদক মেহেরাজ ভূইয়া পলাশের যৌথ পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর কৃষক দলের শিল্প বিষয়ক সম্পাদক মো. লুৎফুর রহমান, জেলা যুবদলের সদস্য শেখ খালেদুর রহমান সাঈদ, মহানগর মুক্তিযোদ্ধা দল নেতা এনামুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা সাঈদ রব্বানী চৌধুরী সুজন, আরাফাত হোসেন টুটুল, দিপু আহমেদ, জেলা যুবদল নেতা মো. সুমন, সালেহ আহমদ, সাদিকুর রহমান বাচ্চু, রাজ আহমদ জালাল, সোহানুর রহমান সোহান, বাছিত আহমদ, তারেক আহমদ রিপন, জামাল উদ্দিন, লোকমান আহমদ আকাশ, রুহুল আমিন, আনোয়ার হোসেন, শরীফুল ইসলাম রিপন, জুয়েল আহমেদ রুমেল, খালেদ হোসেন, জুয়েল আহমদ, শামসুর রহমান, আখতার আহমদ, জাবেদ আহমদ, তানভির আহমদ, হুমায়ুন আহমেদ, ফরহাদ আহমেদ ঢালি, সুমন দেব, রনি আহমদ, মাঝহারুল ইসলাম, আল আমিন রাজ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল গাজী, হিমেল আহমদ রাফি, রাহাত হাসান পাপ্পু, নাসির আহমেদ, আব্দুল্লাহ খান মিজান, জাওয়াদ কোরেশী, রাহুল উদ্দিন, হিমেল রহমান, ইফাজ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!