1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 10:33 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

খন্দকার মুক্তাদিরকে পাশে পেয়ে উল্লসিত চা-শ্রমিকরা

  • Update Time : Monday, November 17, 2025
  • 97 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: সিলেট-১ (নগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির পাশে পেয়ে উল্লসিত চা-শ্রমিকরা। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৭টায় হঠাৎ খাদিমের চা বাগান গুলোতে গিয়ে উপস্থিত হন তিনি। সবার সাথে আলাপ ও কুশ-গল্পে তাদের মনের কথা শুনেন। খন্দকার মক্তাদির চা শ্রমিকদের পাশে বসে চা খেয়ে গল্পে মেতে উঠেন। কথা বলেন নানা বিষয়ে। চা শ্রমিকদের সকালের বাস্তবতার মধ্যে সবাইকে নিয়ে সেলফিতে মেতে উঠেন।
ভোরের আলো ফোটার সাথে সাথে চা শ্রমিকরা কাজে বেরিয়ে পড়েন। তারা মাইলের পর মাইল হেঁটে চা পাতা তোলার জন্য বাগানে যান। শ্রমিকরা ন্যুনতম মজুরি ও অন্যান্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তারা উন্নত বেতন, রেশন, স্বাস্থ্য ও শিক্ষা সুবিধার দাবিতে প্রতিনিয়ত আন্দোলন করতে হয় বলে জানান খন্দকার মুক্তাদিরকে। এসময় তিনি বলেন, চা -শ্রমিকদের সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি। শ্রমিকরা যাতে স্বাস্থ্যকর পরিবেশে কাজ ও বসবাস করতে পারেন সেজন্য কাজ করবো আমরা। বেতন, রেশন বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, চাকরির নিশ্চয়তায় ও স্থায়ীভাবে জমি বরাদ্দসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি।
এসময় সাথে ছিলেন সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও যুগ্ম সম্পাদক জাহেদ আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!