1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 10:00 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

রাস্তার পাশে ডাস্টবিন থেকে প্রতিনিয়ত ছড়াচ্ছে দুর্গন্ধ-স্থানীয়দের অভিযোগ

  • Update Time : Thursday, November 13, 2025
  • 130 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: দু’টি পাতা একটি কুঁড়ির পুণ্যভূমি সিলেট—সম্প্রীতির, সংস্কৃতির ও সৌন্দর্যের শহর। কিন্তু এই পুণ্যভূমির এক গুরুত্বপূর্ণ অংশ, সিলেট সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ড (শেখঘাট এলাকা) এখন যেন ময়লা-আবর্জনার নগরীতে পরিণত হয়েছে। রাস্তার পাশে ডাস্টবিন থেকে প্রতিনিয়ত ছড়াচ্ছে দুর্গন্ধ, আর সেই দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ও পথচারীরা।

Manual3 Ad Code

গত ৫ আগস্ট থেকে ওয়ার্ডটি কার্যত অভিভাবকশূন্য অবস্থায় রয়েছে। জনপ্রতিনিধি না থাকায় সঠিক তদারকি হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে, বর্তমান সাহসী ও নিষ্ঠাবান জেলা প্রশাসক সিলেটকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে দিন-রাত কাজ করে যাচ্ছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে নাগরিকদের যত্রতত্র ময়লা না ফেলার অনুরোধ জানানো হলেও শেখঘাট এলাকায় পরিস্থিতি উল্টো চিত্র ধারণ করেছে।

জানা গেছে, ৬ নভেম্বর থেকে সিটি কর্পোরেশন শহরের বিভিন্ন আবাসিক এলাকা থেকে ডাস্টবিন সরানোর উদ্যোগ নিলেও শেখঘাট ইত্যাদি পয়েন্টে ত্রিমুখী মোড়ের একটি বড় ডাস্টবিন এখনো সরানো হয়নি। এর ফলে পুরো ওয়ার্ডের ময়লা-আবর্জনা সেই স্থানেই ফেলা হচ্ছে। প্রতিদিন ময়লার স্তুপ থেকে ছড়াচ্ছে অসহ্য দুর্গন্ধ।

Manual6 Ad Code

স্থানীয়দের অভিযোগ, ময়লার দুর্গন্ধে আশপাশে বসবাসকারীরা দুঃসহ জীবনযাপন করছেন। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও গর্ভবতী নারীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। এলাকাবাসী বলেন, এই ডাস্টবিনের পাশে দিয়ে হাঁটা যায় না। নাক চেপে যেতে হয়। ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে।

Manual5 Ad Code

পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, উন্মুক্তভাবে ময়লা ফেলে রাখলে তা শুধু দুর্গন্ধই নয়, জীবাণু ও সংক্রমণ ছড়িয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে। অবিলম্বে শেখঘাট এলাকার ডাস্টবিনটি সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা। তারা আশা করছেন, জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশন একযোগে উদ্যোগ নিলে ১২ নম্বর ওয়ার্ড আবারও হয়ে উঠবে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য সিলেটের অংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!